আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাঠে ঝড় তুলেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৮ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৪ রান। ৮ ওভার খেলার পরই ফের বৃষ্টি হানা দেয়। ফলে আপাতত খেলা বন্ধ রয়েছে।
এদিন মাঠে নেমেই ঝড় শুরু করেন তামিম ইকবাল। তামিম-সৌম্য'র ৪.৪ ওভারের ওপেনিং জুটিতে এসেছে ৬১ রান। ১৩ বলে ২০ রান করে আউট হয়েছেন সৌম্য সরকার। অষ্টম ওভারের শেষ বলে আউট হন তামিম। তবে আউট হওয়ার আগে ২৬ বলে ৪৭ রান করেন তিনি। মাত্র ৩ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন তামিম। বিস্ফোরক এই ইনিংস খেলতে ৪টি ছক্কা ও তিনটি ৩টি চার হাঁকিয়েছেন তামিম ইকবাল।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড। বৃষ্টির বাধার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ৮ ওভার। সিদ্ধান্ত হয় খেলা হবে ১২ ওভার। এর মধ্যে ৩ ওভার পাওয়ার প্লে। আরাফাত সানির বদলে দলে ঢুকেছেন আবু হায়দার রনি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।
শুক্রবার রাত ৮টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। টস হওয়া কথা ছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু বৃষ্টির হানায় টস হয়নি। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বৃষ্টি কিছুটা কমে আসে। এরপরই গ্রাউন্ডম্যানসরা মাঠ ঠিক করার কাজে নেমে পড়েন। কিন্তু আবারও শুরু হয় বৃষ্টি। অনেকক্ষণ চলতে থাকে বৃষ্টির লুকোচুরি খেলা। সোয়া ৮টার দিকে বৃষ্টি আবারও পুরোপুরি থামে। সারাদিন বৃষ্টির পর দুই থেকে তিন দফা বৃষ্টির পরিমাণ বেড়েছে ধর্মশালাতে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মশালাতে এই সময়ে কখনও বৃষ্টি হয় না। তবে হিমালয় পর্বতের চূড়ায় প্রচুর মেঘ জমে যাওয়ার কারণেই হঠাৎ এই বৃষ্টিপাত।
/এমআর/








