বাংলাদেশ-ওমান ম্যাচ অলিখিত ফাইনাল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
১২ মার্চ ২০১৬, ০০:৩৪আপডেট : ১২ মার্চ ২০১৬, ০০:৪৪


বাংলাদেশ-ওমান ম্যাচ অলিখিত ফাইনাল! ধর্মশালাতে অসময়ের বৃষ্টিতে ভেস্তে গেলো শুক্রবারের দু’টি ম্যাচই। নেদারল্যান্ডস-ওমান প্রথম ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচে ৮ ওভার খেলা গড়ালেও শেষ হাসি হেসেছে বৃষ্টি। বৃষ্টিতে ভেস্তে গেছে দ্বিতীয় ম্যাচটিও।
ফলে গ্রুপ 'এ'তে বাংলাদেশ ও ওমান দু‘টি দলেরই অর্জন তিন পয়েন্ট করে। সে হিসেবে আগামী রবিবার দু‘টি দলের মুখোমুখি লড়াই মূলত অলিখিত ফাইনালে পরিণত হলো। ওই ম্যাচে জয়ী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। ওইদিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ওই ম্যাচটিও যদি বৃষ্টিতে ভেস্তে যায় তা হলেও নেট রান রেটে এগিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ।
শুক্রবার ভোর বেলা থেকেই মূলত ধর্মশালার আকাশে বৃষ্টির আনাগোনা। কখনও কম কখনও বেশি। বৃষ্টির লুকোচুরি মধ্যেও এদিন রাত পৌনে ১০টায় টস হেরে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ। টাইগারদের ইনিংসের আট ওভারের ৪ ওভারই গুড়ি গুড়ি বৃষ্টিতে হয়েছে। এর মধ্যেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খেললেন বিধ্বংসী এক ইনিংস। বৃষ্টি নামার আগের বলে তিনি সাজঘরের পথ ধরেন ৪৭ রান করে। তার ইনিংসে ৩ চারে  পাশাপাশি রয়েছে ৪টি ছয়।
তবে শেষ হাসি হেসেছে বৃষ্টিই। তাতে ক্ষতিটা বেশি হলো আইরিশ ও ডাচদের। বাছাইপর্ব উৎরে যাওয়ার প্রতিযোগিতা থেকে বলা যায় ছিটকে গেল তারা। শুক্রবার দু’টি ম্যাচ ড্র হওয়ার কারণে সবগুলো দলই একটি করে পয়েন্ট পেয়েছে। সবমিলেই তাই পয়েন্ট টেবিলে এখন সবার ওপরে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে ওমান। রবিবার এই দু’টি দলের মুখোমুখি লড়াইয়ে নিশ্চিত হবে কারা যাবে বিশ্বকাপের মূল পর্বে। যদি ধরে নেওয়া হয় রবিবার বৃষ্টিতে ওমান ও বাংলাদেশের ম্যাচটি ড্র হবে। সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ওমান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে। নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে থেকে চলে যাবে সুপার টেনে।

তবে ম্যাচটি মাঠে গড়ালে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। নয়তো সুপার টেনে চলে যাবে ওমান;টেস্ট খেলুড়ে বাংলাদেশকে হারিয়ে!এমনটা অবশ্য স্বপ্নে কোনও বাংলাদেশি সমর্থক বিশ্বাস করেন না। অবশ্য করারও কথা নয়। ওমানের মতো একটি দলের বিপক্ষে প্রিয় দলের হার কিভাবেই চিন্তা করবেন সমর্থকরা!যদিও বাংলাদেশ দলের পচা শামুকে পা কাটার অভিজ্ঞতা রয়েছে কিছু। সেটাই ভয়। তবে মাশরাফি জানিয়েছেন শুক্রবারের শুরুটাই বাংলাদেশের আসল চেহারা। এই চেহারার বাংলাদেশকেই ওমান দেখবে বলে মনে করেন মাশরাফি। মাশরাফির কথা মতো রবিবারের ম্যাচটি তাহলে একতরফাই হতে যাচ্ছে!

/আরআই/এমআর/এমএসএম

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম