চ্যাম্পিয়নস লিগে শুরুতেই রিয়ালের প্রতিপক্ষ ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ০১:০০আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০১:০০

এবার চ্যাম্পিয়নস লিগ হতে যাচ্ছে নতুন ফরম্যাটে। আগের মতো গ্রুপ পর্ব নেই। বরং দলগুলো একে অন্যের সঙ্গে লিগ পর্ব খেলে নক আউটে জায়গা করে নেবে। সেক্ষেত্রে প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি আবার তারা খেলবে নিজেদের মাঠে। অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।

২৯ আগস্ট (বৃহস্পতিবার) মোনাকোতে হওয়া ৩৬ দলের ড্র গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডকে প্রথম পর্বেই মুখোমুখি করছে। এছাড়া রিয়াল খেলবে লিভারপুলের বিপক্ষে। বার্সেলোনার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠে রিয়াল খেলবে চার প্রতিপক্ষ- ডর্টমুন্ড, ইন্টার মিলান, সালসবুর্ক ও স্টুটগার্টের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা বাকি চারটি ম্যাচ খেলবে- লিভারপুল, আতালান্তা, লিল ও ব্রেস্তের মাঠে গিয়ে।

বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে- বায়ার্ন, আতালান্তা, ইয়াং বয়েজ ও ব্রেস্তের বিপক্ষে। কাতালানদের দলটির বাকি চার ম্যাচ বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড ও মোনাকোর মাঠে গিয়ে খেলতে হবে।

ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে খেলবে ইন্টার, ক্লাব ব্রুজ, ফেইনুর্ড ও স্পার্তা প্রাহার বিপক্ষে। তাদের অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষরা হলো- পিএসজি, জুভেন্তাস, স্পোর্তিং লিসবন ও স্লোভান ব্রাটিস্লাভা।

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ১৬’তে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অব লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটির টিকিট।

শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ের ফরম্যাটে অবশ্য থাকছে আগের নিয়মই। কোনও পরিবর্তন নেই। আগে যেভাবে নকআউট পর্ব হতো, সেভাবেই হবে।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম