আন্তর্জাতিক রেটিং দাবায় নীড় চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৪, ০০:২২আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:২২

বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবায় নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল রানার-আপ হয়েছেন।

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল উভয়েই ৯ খেলায় ৮ পয়েন্ট করে অর্জন করেন। টাই-ব্রেকিং পদ্ধতিতে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় শিরোপা জয় করেন এবং আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল রানার-আপ হন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় স্থান লাভ করেন। সাত পয়েন্ট করেন ১২ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ- পল্লী সঞ্চয় ব্যাংকের অনতা চৌধুরী, পঞ্চম- বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ষষ্ঠ- বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, সপ্তম- তিতাস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান, অষ্টম- মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, নবম- বাংলাদেশ পুলিশের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, দশম-উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান, একাদশ- বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, দ্বাদশ- সাধারণ বীমা করপোরেশন স্পোর্টিং ক্লাবের মো. নাসির উদ্দিন, ত্রয়োদশ- বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী, চতুর্দশ- চঞ্চল কুমার ঘোষ এবং পঞ্চদশ- সাধারণ বীমা করপোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়ত উল্লাহ।

সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন ৭ জন খেলোয়াড়। টাইব্রেকিংয়ে এদের মধ্যে ষোড়শ- ক্যানিএডট মাস্টার মো. জামাল উদ্দিন, সপ্তদশ- তাহমিদুল হক, অষ্টাদশ- ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান, ঊনবিংশ- মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও বিংশতম-এম, এম জহিরুল ইসলাম। 

বিশেষ পুরস্কার পান রায়ান রশিদ মুগ্ধ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশব, আয়ান রহমান, সংগ্রাম দাস, মাসুদ রানার, খন্দকার আনিকা মাওলপ, মো. তারিকুর রহমান, আসিয়া সুলতানা, মুশফিকুন নবী অর্ক, কাজী জারিন তাসনিম এবং হুমায়ন কবীর।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের