নেওয়াজকে বিশ্ব সেরা স্পিনার বললেন হেসন

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫

এশিয়া কাপ শুরু হয়েছে আগেই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের যাত্রা। এর আগেই কোচ মাইক হেসন দলের বাঁহাতি স্পিনারকে বিশ্বসেরা বলে নতুন করে আলোচনার সুযোগ করে দিয়েছেন।

দুবাইয়ে আগের দিন সংবাদ সম্মেলনে দলের আত্মবিশ্বাস বাড়াতে হয়তো বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজকে বিশ্বের সেরা স্পিনার বলে ঘোষণা দেন হেসন। বলেন, ‘আমার মনে হয়, আমাদের দলে সবচেয়ে বড় সৌন্দর্য হলো আমাদের স্পিন বিভাগের গভীরতা। মোহাম্মদ নওয়াজ আছেন, যিনি বর্তমানে বিশ্বের সেরা স্পিনার। গত ছয় মাস ধরে সে দারুণ পারফর্ম করে যাচ্ছেন।’

২০২৪ সালে টি-টোয়েন্টি দলে ফেরার পর থেকেই দারুণ ফর্মে আছেন নেওয়াজ। ১১ ম্যাচে এই স্পিনার তুলে নিয়েছেন ২০টি উইকেট। সবশেষ শারজায় আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হ্যাটট্রিকসহ নিয়েছেন ৫ উইকেট।

এমন পারফরম্যান্সের পর হেসন নিজেও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। তিনি বলেন, ‘আমি বহু বছর ধরে দূর থেকে এই ম্যাচগুলো দেখেছি। কখনও অন্য দলের কোচ হিসেবে, কখনও ধারাভাষ্যকার হিসেবে। এবার এমন এক ম্যাচের মধ্যে থাকতে পারাটা দারুণ রোমাঞ্চকর। কিন্তু আমার দৃষ্টিতে, এটা যত বড় ম্যাচই হোক না কেন, প্রধান কাজ হলো খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখা।’

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম