কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৫, ১৫:০২আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৭:১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এবার নিজের বিরুদ্ধে ওঠার অভিযোগের ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা। তার দাবি, বিসিবির নির্বাচন সংক্রান্ত ঘটনা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি পর্যন্ত গড়িয়েছে।

বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেছেন, 'ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে। ডিসিদের ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন।'

বিরাট কোহলি প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার বক্তব্য, 'কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে সেটা শেয়ার করেছেন।’

আসিফ মাহমুদ বলেন, ‘এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না, যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।'

কেউ কেউ বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ। এমন অভিযোগের জবাবে আসিফ মাহমুদ বলেছেন, 'পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোনও নেতা কিংবা নেতার ছেলেরা আসতো। যার আসলে ক্রীড়া সংস্থার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন?'

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘আমরা ক্রীড়া সংগঠকদের নিয়ে আসছি। রাজ্জাক রাজ ভাই ইজ নট মাই পার্সোনাল এনিথিং। ওনার সঙ্গে আমার দেখা হয়েছে লাস্ট ওয়ান ইয়ার আগে, যখন তিনি বোর্ডে কাজ করতেন।'

/টিএ/এম/এমওএফ/
সম্পর্কিত
দ্বিগুণ হলো ম্যাচ ফি, ক্রিকেটারদের বছরে আয় ৩৫ লাখ পর্যন্ত!
আসিফ মাহমুদের দায়িত্বকালের নিয়োগ-পদোন্নতি-বদলির সব নথি চেয়েছে দুদক
১৭ বছর পর ইংল্যান্ডে যাবে বাংলাদেশ, টিকিট বিক্রি শুরু ৮ মাস আগেই 
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ