বাংলাদেশের নতুন ফিফা নারী রেফারি হওয়ার পথে তহুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৫, ১৮:২৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৮:২৪

ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে নারী ফিফা রেফারি হওয়ার পথে একধাপ এগিয়ে ছিলেন সারাবান তহুরা। আজ শনিবার (৪ অক্টোবর) দ্বিতীয়বার ফিটনেস টেস্টেও তহুরার জয়জয়কার। প্রথম ফিটনেস টেস্টে ছিলেন না দেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা। আজ জয়া অংশ নিলেও পাস করতে পারেননি।

বাংলাদেশে নারী ফিফা রেফারি ও সহকারী নারী ফিফা রেফারির কোটা একটি। সারাবান তহুরা ফিফা রেফারি ও সালমা আক্তার মনি সহকারী নারী ফিফা রেফারি হওয়ার অপেক্ষায়।

বাফুফে আজ ২০২৬ সালের জন্য নির্বাচিত রেফারি-সহকারী রেফারিদের তালিকা পাঠাবে ফিফায়। যাচাই-বাছাই করে ফিফা আনুষ্ঠানিক অনুমোদন দিলেই তহুরারা ব্যাজ পাবেন। বাফুফের সকল যোগ্যতা-শর্ত সম্পন্ন হওয়ায় নারী ফিফা রেফারি হওয়াটা তহুরার জন্য সময়ের অপেক্ষা মাত্র।

জয়া চাকমার পর সারাবান তহুরা বাংলাদেশের দ্বিতীয় নারী ফিফা রেফারি হতে যাচ্ছেন। রেফারিংয়ের পাশাপাশি বাংলাদেশ নারী খো খো দলের অধিনায়কও তিনি। ২০২১ সাল থেকে তিনি রেফারিং শুরু করেন। পাশাপাশি সানবীমস স্কুলে শিক্ষকতা করছেন।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে পরীক্ষায় পাস করতে না পেরে জয়ার মন একটু খারাপ। তারপরও তহুরাকে অভিনন্দন জানিয়ে স্টেডিয়াম ছাড়তে ছাড়তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে পিঠে ও নাকে চোটের কারণে ফিফা রেফারি পরীক্ষায় পাস করতে পারিনি। গত জুলাইয়ে অপারেশন হয়েছিল। পুরোপুরি ফিটনেস আসেনি। এখন আগামী বছর অপেক্ষা ছাড়া উপায় নেই। নতুন সারাবন তহুরা ভালো রেফারি। ও সামনে ভালো করবে।’

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের