ঢাকায় নেমে হংকংকে কঠিন দল বললেন শমিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৫, ২৩:৩৯আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ২৩:৫৮

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাঠে সর্বশক্তি দিয়ে লড়াই করতে চাইছেন জামাল ভূঁইয়ারা। হামজা চৌধুরীর পর আজ কানাডা প্রবাসী শমিত সোমও ঢাকায় আসায় দল পূর্ণ হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এসে শমিত বিমানবন্দরে সংবাদমাধ্যমদের আশার কথা শুনিয়েছেন। বলেছেন, ‘আমি আশাবাদী, আমরা ভালো করতে পারি। ভালো খেলা হবে তারা (হংকং) কঠিন দল। তাই দেখি কী রকম হয়। তবে আমরা ভালো করতে পারি, দুই খেলায়ই জিততে পারি।’

কাল দলের সঙ্গে অনুশীলন করবেন শমিত। তার আগে এই অ্যাটাকিং মিডফিল্ডার  বলেছেন, ‘প্রস্তুতি সবচেয়ে ভালো হবে আমার কোনও সন্দেহ নেই। আমি খুব রোমাঞ্চিত। আশা করি দেখা হবে স্টেডিয়ামে। এখন ঠিক আছি (চোট নিয়ে)।’

এদিকে সফরকারী হংকং চায়না আজ ঢাকায় অনুশীলন করেছে। তারা রাজধানীর উত্তরায় পুলিশ মাঠে ঘণ্টা দেড়েক নিজেদের ঝালিয়ে নিয়েছে। আগামীকাল ম্যাচ ভেন্যুতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস করার কথা তাদের।

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম