ওয়ার্ল্ড টেনিসে বাংলাদেশের জারিফ-হালিমা-সুমাইয়ার জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ২০:২৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২০:২৮

ঢাকায় ‘৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’ প্রতিযোগিতার মূলপর্বের খেলা আজ সোমবার (১৩ অক্টোবর) রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে। এতে প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের তরুণ তারকা জারিফ আবরার, সুমাইয়া আক্তার ও হালিমা জাহান।

মাত্র কয়েক দিন আগেই ‘রাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জারিফ। সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রেখে তিনি আজ বালক এককের প্রথম রাউন্ডে থাইল্যান্ডের পানাওয়াতকে ৬-৩, ৬-২ গেমে সহজে হারিয়েছেন।

বালক এককে অবশ্য মিশ্র ফল পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শীর্ষ র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় চীনের চুয়ান ডিং বাংলাদেশের মাহাদ বিন মালেককে ৬-১, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন। বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের অবিনাশও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। থাইল্যান্ডের দিরাপাথের কাছে ৬-৩, ৬-০ গেমে হারিয়েছে। আরেক ম্যাচে বাংলাদেশের সায়েমকে হারিয়েছেন  থাইল্যান্ডের চানাপাথ।

বালিকা এককে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম রাউন্ডে ভারতের ইয়াশিতাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সুমাইয়া আক্তার। প্রথম সেটটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও সুমাইয়া ৬-৪ গেমে সেটটি জিতে নেন। তবে দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়ানোর সুযোগ না দিয়ে ৬-০ গেমে জিতে তিনি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন। অপর ম্যাচে, আরেক বাংলাদেশি তারকা হালিমা জাহান ৬-২, ৬-৩ গেমে ভারতের সারা শেখকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের