সৌদি আরবে রুপা জিতে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছা পেলেন খই খই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৫আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ২০:০৯

সৌদি আরবের রাজধানী রিয়াদে ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে মো. জাভেদ আহমেদ-খই খই সাই মারমা জুটি বাংলাদেশকে রৌপ্যপদক এনে দেন। সেমিফাইনালে তারা বাহরাইনকে ৩-১ সেটে হারিয়ে দিয়েছিলেন।

যদিও ফাইনালে তুরস্কের কাছে হেরে গিয়ে স্বর্ণপদক জেতা হয়নি। রুপার পদক জিতে আজ বিকালে খই খই সাই মারমা দেশে ফেরেন। মিশ্র দ্বৈতের অপর সদস্য মো. জাবেদ আহমেদ ওমরাহ শেষে দেশে প্রত্যাবর্তন করবেন।

খই খইকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন। অন্য কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

/টিএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের