ব্রাজিলের ক্লাবের কাছে হেরে গেলো বাংলাদেশের তরুণরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ ডিসেম্বর ২০২৫, ২২:১৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ২২:৪৮

লাতিন-বাংলা সুপার কাপে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিলের সাও বার্নার্দো। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৫ ডিসেম্বর) শারীরিক সামর্থ্য-কৌশলসহ সব দিক দিয়ে এগিয়ে ছিল ভিতিনিও-মিরান্দারা। পাসিং ফুটবলের সঙ্গে দারুণ ফিনিশিংয়ে শৈল্পিক ফুটবল দেখা গেছে তাদের পায়ে।

তবে রেড গ্রিন গোলমুখ আটকে রেখেছিল ২৭ মিনিট পর্যন্ত। পরের মিনিটে বাইলাইনের একটু ওপর থেকে মেন্দেসের কাট ব্যাকে মুরিওর জোরালো প্লেসিং শট জালে জড়ালে এগিয়ে যায় সাও বার্নার্দো।

৩১ মিনিটে সমতার সুবর্ণ সুযোগ এসেছিল মোহাম্মদ মানিকের সামনে। গোলকিপারকে একা পেয়েও শট নেননি তিনি। সতীর্থকে পাস বাড়াতে গিয়ে হারান বল। ৩৪ মিনিটে প্রবাসী বিতশোক চাকমা একজনকে কাটিয়ে জায়গা তৈরি করে ডান পায়ে জোরালো শট নিলেও গোলকিপার ঝাঁপিয়ে পরে আটকে দেন।

এর একটু পরই ব্যবধান দ্বিগুণ করে নেয় ব্রাজিলের দলটি। ৫০ মিনিটে উরি ভিয়ানার সফল স্পটকিকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় লাতিন আমেরিকার দলটি। ৬৫ মিনিটে বডি ডজে ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ভিতিনিও।

শেষ দিকে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে রেড গ্রিন। কিন্তু ৮০ মিনিটে রিফাত কাজীর শট পোস্টে লেগে ফিরলে গোলের দেখা মিলেনি।

সোমবার (৮ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে রেড গ্রিন ফিউচার স্টার খেলবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের বিপক্ষে। ১১ ডিসেম্বর মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাব। এদিন মাঠে দুই গ্রেট কাফু ও ক্লদিও ক্যানিজিয়ার থাকার কথা রয়েছে।

/টিএ/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী