ওপেন ফিদে রেটিং দাবায় নীড় চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ জানুয়ারি ২০২৬, ২৩:১৯আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২৩:১৯

ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মো. ফাহাদ রহমান রানার-আপ এবং মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক তৃতীয় স্থান লাভ করেন।

মনন রেজা নীড়, মো. ফাহাদ রহমান ও মো. সাজিদুল হক প্রত্যেকে ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে কাট ওয়ান বুশলজে ৫১ স্কোর করে মনন রেজা নীড় শিরোপা জয় করেন, ৫০ স্কোর নিয়ে মো. ফাহাদ রহমান রানার-আপ এবং ৪৫ স্কোর নিয়ে মো. সাজিদুল হক তৃতীয় হন।

সাত পয়েন্ট অর্জনকারী ৫ জন খেলোয়াড়ের মধ্যে তিতাস ক্লাবের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চতুর্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ষষ্ঠ, বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সপ্তম ও আহনাফ রশিদ চৌধুরী অষ্টম স্থান পান।

সাড়ে ছয় পয়েন্ট অর্জনকারী ৮ জন খেলোয়াড়ের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মো. জাভেদ নবম, মানহা’স ক্যাসেলের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান দশম, জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির মুহতাদি তাজওয়ার নাশিদ একাদশ, খেলাঘর দাবা সংঘের রায়ান রশিদ মুগ্ধ দ্বাদশ এবং খেলাঘর দাবা সংঘের যোয়ার হক প্রধান ত্রয়োদশ স্থান পেয়ে অর্থ পুরস্কার লাভ করেন।

রেটিং ক্যাটাগরি পুরস্কার পান যথাক্রমে মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মিরাজ উদ্দিন আহমেদ ও কামরুজ্জামান মামুন। অনূর্ধ্ব-১৪ পুরস্কার পান ঐতিজ্য বড়ুয়া, অনূর্ধ্ব-১০ পুরস্কার পান আবরার রিয়াজুল আহনাফ মো.হাম্মদ, মহিলা পুরস্কার পান মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং উর্ধ্ব-৫০ পুরস্কার পান ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ১৭৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

/টিএ/এম/
সম্পর্কিত
রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়েছেন বাংলাদেশের ফাহাদ
মঙ্গোলিয়ায় ‘হালাল শূকরের মাংস’ দেখে অবাক ফাহাদ
মঙ্গোলিয়ায় ফাহাদের জয় দিয়ে শুরু
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি