পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৪

শুরুতে বাংলাদেশ করেছিল ১১০ রানের ইনিংস। মনে হচ্ছিল পাকিস্তান সহজেই এই রান অতিক্রম করতে পারবে। কিন্তু তাড়া করতে গিয়ে পাকিস্তান মুখ থুবড়ে পড়লো। ব্যাট হাতে পুরোপুরি ধসে পড়লো। গুটিয়ে যায় মাত্র ৫৬ রানে। তাতেই নারী ইমার্জিং রাইজিং স্টারস টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে গেল বাংলাদেশ ‘এ’ দল।  শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত।

শুক্রবার ব্যাংককে সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলের ইনিংসে ৫টি চারের সাহায্যে এ রান করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

লাল সবুজের হয়ে ইনিংসের শুরুতে ওপেনিং জুটি বড় রান সংগ্রহ করতে পারেনি। দলীয় ১৯ রানে শামীমা ফিরে যান। এরপর ৩৯ রানে আউট হন ইশমা। দুই ওপেনারের বিদায়ের পর ফাহিমা ও শারমিন আক্তার দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যেই শারমিনও উইকেট দিয়ে আসেন।

এরপর লতা মণ্ডলকে নিয়ে ইনিংসের সর্বোচ্চ ৩১ রানের জুটি গড়েন ফাহিমা। ব্যক্তিগত ৯ রানে লতা ফিরে গেলে আবার চাপে পড়ে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত দলকে ১১১ রানে পৌঁছে দেন ফাহিমা।

১১১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ওভারেই ওপেনার ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে ফেরান অধিনায়ক ফাহিমা খাতুন। হুরাইনা সাজিদকে আউট করেন সানজিদা আক্তার মেঘলা।

এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি পাকিস্তান। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ৫৬ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক হাফসা খালিদ।

ফাহিমা খাতুন ৬ রানের বিনিময়ে নেন ২ উইকেট। ব্যাট ও বলে অলরাউন্ড পারফরম্যান্সে তার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
সর্বশেষ খবর
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
সাইবার সক্ষমতা-দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে গতি আনার তাগিদ
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
পরের বিশ্বকাপ ৩ মহাদেশের ছয় দেশে কেন, কীভাবে আয়োজন হবে
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন