সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ০৮:০০আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৮:০০

টেস্ট ও ওয়ানডে ব্যর্থতার পর জিম্বাবুয়ে সফরে অন্তত একটি সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০ মিনিটে মাঠে নামছে দুই দল। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস। 

এই ম্যাচে হারলেই শুধু টি-টোয়েন্টি সিরিজ নয়, সফরের তিন ফরম্যাটেই সিরিজ হার নিশ্চিত হবে বাংলাদেশের। এর আগে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হারের পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হেরেছে সফরকারীরা।

শেষ ওয়ানডেতে জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়ানো বাংলাদেশ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে- এমন প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতায় আরও একটি পরাজয় দেখতে হয়েছে। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় তাওহীদ হৃদয়ের দল। সফরকারীরা হারে ৩২ রানে।

পেসার নাহিদ রানা ২৬ রানে ক্যারিয়ারসেরা ৪ উইকেট নিলেও তা বৃথা গেছে ব্যাটারদের ব্যর্থতায়। চার বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা ইয়াসির আলী ৩৮ বলে ৫৪ রান করে একমাত্র লড়াইয়ের আভাস দেন। তবে তার বিদায়ের পর মাত্র ১৪ বলের মধ্যে শেষ পাঁচ উইকেট হারিয়ে ধসে পড়ে বাংলাদেশের ইনিংস।

এই অবস্থায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন সৈকত দলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
বিশ্বকাপে বড় পরিবর্তন এনেছে আইসিসি, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
জরাজীর্ণ ঘরে ছেলে-মেয়ে-নাতনিকে নিয়ে ৮৫ বছরের ফুলজানের মানবেতর জীবন
জরাজীর্ণ ঘরে ছেলে-মেয়ে-নাতনিকে নিয়ে ৮৫ বছরের ফুলজানের মানবেতর জীবন
বিবাহবিচ্ছেদে বিপর্যস্ত সেলিনা জেটলি, জানালেন তিন সন্তান থেকে দূরে থাকার কষ্ট
বিবাহবিচ্ছেদে বিপর্যস্ত সেলিনা জেটলি, জানালেন তিন সন্তান থেকে দূরে থাকার কষ্ট
বছরজুড়ে যে বইগুলো বেশি বিক্রি হচ্ছে
বছরজুড়ে যে বইগুলো বেশি বিক্রি হচ্ছে
ষষ্ঠ রাতেও হামলা: ইরানের বিমানবন্দর ও সেতুতে মার্কিন আঘাত
ষষ্ঠ রাতেও হামলা: ইরানের বিমানবন্দর ও সেতুতে মার্কিন আঘাত
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী
রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী