৫ গোলের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৬, ১৩:০৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৩:৪১

এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেলো না বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে লড়াই করে হারতে হয়েছে আমিরুলদের। শুক্রবার (৩ এপ্রিল) আশিকুজ্জামানের দল হেরেছে ৩-২ গোলে।

ব্যাংককে শুরুতে শ্রীলঙ্কা এগিয়ে যায়। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সেরান বোথালে গোল করে দলকে এগিয়ে নেন।

১৩ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম জাল কাঁপালে স্বস্তি ফিরে।

তবে বাংলাদেশের এই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। তিন মিনিট পর আক্রমণ থেকে কুশাল উইরাপুলি গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেন। মাঝে প্রায় আধ ঘণ্টা কোনও দলই পায়নি গোলের দেখা।

৪৯ মিনিটে শ্রীলঙ্কা আবারও গোল পায়। সুরেশ রত্নায়েকে আক্রমণ থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করেন।

বাংলাদেশও কম যায়নি। একই মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে ব্যবধান কমায়। আমিরুল ইসলাম পেলেন গোল। তবে শেষ রক্ষা হয়নি। যায়নি হার এড়ানো। শেষ পরযন্ত ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে টার্ফ ছেড়েছে শ্রীলঙ্কা।

গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ ৬ এপ্রিল, প্রতিপক্ষ উজবেকিস্তান।

/টিএ/আরকে/
সম্পর্কিত
শ্রীলঙ্কায় পেপ্যাল সেবা চালু
বিজয়কে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
গোপনে গোসলের দৃশ্য ধারণ, গ্রেফতার দুই শ্রীলঙ্কান ক্রিকেটার
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের