কেপ ভার্দেকে সমীহ করছে আর্জেন্টিনা, তবে...

তানজীম আহমেদ,মায়ামি (যুক্তরাস্ট্র) থেকে
০৩ জুলাই ২০২৬, ০৮:৩৭আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৭

মায়ামির প্রচন্ড গরমে শেষ প্রস্তুতি সারতে হয়েছে আর্জেন্টিনাকে। গরমে ইন্টার মায়ামির অনুশীলন মাঠে দাঁড়ানোই কষ্টকর। তবে লিওনেল মেসি ও তার দল হাসি-ঠাট্টার মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন। গরমটা আপাতত পাত্তা দিচ্ছেন না। উত্তর আমেরিকা বিশ্বকাপে নক আউট পর্বের শুরুর ম্যাচটিতে কেপ ভার্দের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইছেন কাতার আসরের চ্যাম্পিয়নররা। আজ সংবাদ সম্মেলনে সে কথাই বুঝিয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

মাঠের অনুশীলন শুরু আগে মায়ামি স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্কালোনি। তার দলের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন, প্রতিপক্ষের শক্তি তুলে ধরেন, এবং ভক্তদের সমর্থন, লিওনেল মেসি ও শিরোপার প্রধান দাবিদারদের নিয়ে কথা বলতে হয়েছে তাকে।

ফুটবল সংক্রান্ত উত্তর দেওয়া শুরু করার আগে কোচ তার নিজের শহর পুজাতোর কাছাকাছি কাসিলদা নামে একটি শহরে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো চার তরুণের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আফ্রিকান দলটির বিপক্ষে ম্যাচ নিয়ে মনোনিবেশ করে স্কালোনি নিশ্চিত করেন, আলবিসেলেস্তেরা নতুন এই পর্বে দারুণ আশা নিয়ে মাঠে নামছে। তবে তিনি স্পষ্ট করে দেন, নকআউট ম্যাচে বিন্দুমাত্র ঢিলেমি দেওয়ার সুযোগ নেই, ‘আমরা ভালো আছি, স্বাভাবিকভাবেই সবার মতো আমরাও রোমাঞ্চিত। তবে সামনে এমন এক প্রতিপক্ষ আছে যাদের সম্মান করতে হবে, যারা মাঠে তাদের কাজটা খুব ভালোভাবে করেছে। এখন ভুলের সুযোগ খুবই কম, এটি এমন এক ম্যাচ যেখানে হারলেই বাড়ি ফিরে যেতে হবে এবং আমরা তা মাথায় রাখছি। তবে আমরা এখন একটি ভালো মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি।’

ম্যাচটি সহজ হবে না তা আবারও মনে করিয়ে দিয়েছেন মেসিদের কোচ, ‘আমরা খুব হাড্ডাহাড্ডি ম্যাচ দেখছি, শুধু ফ্রান্স বা মেক্সিকোর মতো কয়েকটি ম্যাচ ছাড়া, যারা আমার মতে তাদের ম্যাচগুলো খুব ভালোভাবে জিতেছে। বাকি ম্যাচগুলো ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আমি মনে করি, আগামীকালের ম্যাচটিও সহজ হবে না। এটাই বাস্তব সত্য।’

কেপ ভার্দেকে বিশ্লেষণ করে স্কালোনি কিছু দিক তুলে ধরেছেন। বেশ কয়েকটি শক্তির দিক তুলে ধরেন বলেছেন, ‘এটি এমন একটি দল যারা এখনও হারেনি। এমনকি সৌদি আরবের মতো কিছু ম্যাচের ক্ষেত্রে আমার মনে হয় তারা জয়ের যোগ্য ছিল। স্পেন এবং উরুগুয়ের বিরুদ্ধে তারা হয়তো কিছুটা ভুগেছে, কিন্তু রক্ষণভাগ দারুণ সামলেছে।’

আফ্রিকান দলটির বৈশিষ্ট্য সম্পর্কে তার ব্যাখ্যা, ‘তারা ভেতরের পাসগুলো খুব ভালোভাবে আটকে দেয় এবং এরপর অত্যন্ত কার্যকরভাবে কাউন্টার-অ্যাটাক করে। তাছাড়া তাদের দলে ভালো কিছু খেলোয়াড় রয়েছে। তারা ভালো দল। আমরা তাদের খেলা আগেই দেখেছি, শুধু এখন মুখোমুখি হচ্ছি বলেই নয়, বরং তারা সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভেবে আমরা আগে থেকেই তাদের বিশ্লেষণ করছিলাম। শেষ পর্যন্ত তারা পরের রাউন্ডে উঠেছে এবং এতে আমরা সত্যি অবাক হইনি। এটা শুধ ভাগ্যের জোরে ঘটেনি। আমাদের তাদের সম্মান করতে হবে এবং আমরা সেটাই করবো।’

আর্জেন্টাইন সমর্থকদের নিঃশর্ত সমর্থন

মার্কিন যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ভক্তদের উপচে পড়া সমর্থনের বিষয়ে জানতে চাওয়া হলে কোচ স্বীকার করেন, এই সমর্থন দলের খেলোয়াড়দের জন্য বাড়তি অনুপ্রেরণা। তার কথা, ‘আর্জেন্টাইন ভক্তরা সবসময়ই খেলোয়াড়দের জন্য একটি প্লাস পয়েন্ট। আমি জানি না এই দলটির খেলা আলাদা কোনও .আবেগ তৈরি করে কি না। আমি সেটা বলতে পারবো না, তবে এটা সত্যি যে আমরা এই সমর্থন ভালোবাসি, এটি আমাদের শক্তি যোগায়, আমাদের বাড়তি কিছু দেয়।’

তার খেলোয়াড়দের প্রতিজ্ঞার কথা জোর দিয়ে বলেন, ‘খেলোয়াড়রা জার্সি গায়ে মাঠে নামা একেকজন ভক্তের মতোই, যা খুবই স্পষ্ট এবং আমরা সেই সমর্থন অনুভব করি। আমাদের জন্য এটি একটি শক্তি, এটি কখনোই চাপ নয়। উল্টো আমরা আশা করি, আগামীকাল তারা আমাদের সেই সমর্থন দেবে; যা একটি কঠিন ম্যাচে আমাদের প্রয়োজন, এবং তারা যেন তাদের দলের খেলা উপভোগ করতে পারে। আশা করি, তারা বাড়ি ফেরার সময় কিছু আনন্দ নিয়ে ফিরবে।’

/আরকে/
সম্পর্কিত
মেসির ওপর গোল করার নির্ভরতা কি বাড়ছে
বিশ্বকাপ উন্মাদনা: ম্যাচ দেখে পরদিন স্কুলে যাওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট লাইফ: ফ্রেশারদের কমন ৩ ভুল ও বাঁচার উপায়
বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট লাইফ: ফ্রেশারদের কমন ৩ ভুল ও বাঁচার উপায়
দিনে তিন বেলা নাকি ছোট ছোট খাবার? কোন খাদ্যাভ্যাস ভালো
দিনে তিন বেলা নাকি ছোট ছোট খাবার? কোন খাদ্যাভ্যাস ভালো
খামেনির শেষ বিদায়ের আগে জনসমক্ষে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান
খামেনির শেষ বিদায়ের আগে জনসমক্ষে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ