রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ মিসরের

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ১০:৩৫আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:৩৫

উত্তর আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিসর। বহুল আলোচিত সেই ম্যাচে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিসরের ফুটবলার ও কোচিং স্টাফরা। বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

ইএফএর সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি লেতেক্সিয়ের এবং তার দুই সহকারী সিরিল মুনিয়ে ও মেহদি রহমানির সিদ্ধান্তগুলোর তদন্ত দাবি করেছেন। ফেডারেশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনা-মিসর ম্যাচ পরিচালনাকারী রেফারিদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিসরের স্ট্রাইকার মোস্তাফা জিকো। তিনি অভিযোগ করেন, রেফারি ম্যাচটি সঠিকভাবে পরিচালনা করেননি। প্রধান কোচ হোসাম হাসানও দাবি করেন, গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে।

৩৭ বছর বয়সী লেতেক্সিয়ে বর্তমানে ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত। চলতি বিশ্বকাপে এর আগে কেপ ভার্দে-সৌদি আরব ও আইভরি কোস্ট-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এছাড়া ২০২১ ইউরোপা লিগ ফাইনাল, ২০২৩ উয়েফা সুপার কাপ এবং ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দায়িত্ব পালন করেন।

/টিএ/এম/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
মার্কিন ঘাঁটিতেও ঠেকানো যাচ্ছে না ইরানকে, বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো
মার্কিন ঘাঁটিতেও ঠেকানো যাচ্ছে না ইরানকে, বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো
কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি
কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি
র‌্যাবকে এসআরবি নামে পুনঃস্থাপন বন্ধের দাবি
র‌্যাবকে এসআরবি নামে পুনঃস্থাপন বন্ধের দাবি
গ্যাস-বিদ্যুৎ সংকট: পোশাক খাতে অর্ধেক কমেছে উৎপাদন
গ্যাস-বিদ্যুৎ সংকট: পোশাক খাতে অর্ধেক কমেছে উৎপাদন
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি