খেলায় ফিরছে শিশুরা, নতুন কুঁড়িতে আশার আলো

তানজীম আহমেদ
২৮ জুলাই ২০২৬, ২২:৫৭আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২২:৫৭

দেশজুড়ে একসঙ্গে আটটি ডিসিপ্লিনে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের এমন উদ্যোগ আগে কখনও হয়নি। এবারই প্রথম সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে। গত ২ মে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামে গত ২৭ জুলাই। প্রায় এক লাখ ৭০ হাজার কিশোর-কিশোরী আটটি ডিসিপ্লিনে অংশ নিয়ে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছে।

১২ থেকে ১৪ বছর বয়সী অংশগ্রহণকারীদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছিল উৎসবের আমেজ। যদিও শুরুতে সাড়া তুলনামূলক কম ছিল। কারণ, এমন আয়োজন আগে হয়নি। উপজেলা পর্যায়ে অনলাইন নিবন্ধন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়। পরে স্থানীয় কোচদের তত্ত্বাবধানে প্রতিযোগিতার মাধ্যমে জেলা, বিভাগ এবং শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুরুর দিকে অংশগ্রহণ কিছুটা কম ছিল। তবে ধীরে ধীরে আগ্রহ অনেক বেড়েছে। এমন আয়োজন আগে না থাকায় অনেকেই শুরুতে দ্বিধায় ছিলেন। পরে সবাই উৎসাহ নিয়ে অংশ নিয়েছে। মাঠপর্যায়ে আমরা চেষ্টা করেছি নতুন কুঁড়ি সফল করতে, যাতে খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীরা নিজেদের গড়ে তুলতে পারে।’

অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি, ক্রীড়া সরঞ্জাম ও ভাতার ব্যবস্থা করা হয়। পুরো কর্মসূচির জন্য সরকারের ব্যয় প্রায় ৪০ কোটি টাকা।

ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কাবাডি দলের কোচ আব্দুল জলিল, যিনি এবার নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। তিনি বলেন, ‘কাবাডিতে এ ধরনের প্রতিভা অন্বেষণ আগে হয়নি। তাই শুরুতে সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে পাওয়া সহজ ছিল না। তবে সারা দেশ থেকে যারা এসেছে, তাদের মধ্যে কয়েকজনের দারুণ সম্ভাবনা দেখেছি। সঠিক পরিচর্যা করতে পারলে কয়েক বছরের মধ্যেই তারা জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, তৃণমূলের এমন ক্রীড়া উৎসব কিশোর-কিশোরীদের মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে। তারা মাঠেই বেশি সময় কাটাবে।’

খেলায় ফিরছে শিশুরা, নতুন কুঁড়িতে আশার আলো

নতন কুঁড়ি আয়োজন নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশের ক্ষুদে ক্রীড়াবিদদের মধ্যে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। আমরা চাই এই আয়োজন প্রতি বছর হোক, যাতে তারা নিয়মিত খেলাধুলার মধ্যে থাকতে পারে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নিয়মিত খেলাধুলার মধ্যে থাকলে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস থেকে দূরে থাকা সম্ভব। সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনও বিকল্প নেই। একটি দেশের পরিচয়ও অনেক সময় তার ক্রীড়াসাফল্যের মাধ্যমে তৈরি হয়।’

এই কর্মসূচি থেকে বাছাই হওয়া ৩১০ জন প্রতিভাবান খেলোয়াড়কে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বিকেএসপিতে। এরপর সেখান থেকে আরও সম্ভাবনাময়দের নির্বাচন করে তাদের খেলাধুলা ও পড়াশোনার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি থেকে উঠে আসা খেলোয়াড়দের নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। আমরা চাই, তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য বয়ে আনুক।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনও বিকল্প নেই।’

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় আসরে আরও দুটি ডিসিপ্লিন—ভলিবল ও টেবিল টেনিস—যোগ হবে। তখন মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রতিভা অন্বেষণের কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নির্বাচিত খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলাই হবে লক্ষ্য।

আয়োজকদের প্রত্যাশা, মাঠমুখী এই উদ্যোগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্ম মাদক, কিশোর গ্যাং ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলার মধ্যেই নিজেদের ভবিষ্যৎ খুঁজে নেবে।

/এম/
সম্পর্কিত
তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রীড়া নক্ষত্র গড়ার অনন্য উদ্যোগ
গণমাধ্যমের কাছে যে অুনরোধ জানালেন প্রধানমন্ত্রী 
শিক্ষার্থীরা যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার সহযোগিতা করবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
একা বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
একা বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো এক চালকের
রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো এক চালকের
আশ্রয়প্রার্থীদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
আশ্রয়প্রার্থীদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
বিয়েটা ছিল ‘নাটক’ জেনে হতবাক কলেজছাত্রী, মাসের পর মাস ধর্ষণের শিকার
বিয়েটা ছিল ‘নাটক’ জেনে হতবাক কলেজছাত্রী, মাসের পর মাস ধর্ষণের শিকার
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা