৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৬

তৃণমূল থেকে উঠে আসা ক্রীড়া প্রতিভাদের এবার দীর্ঘমেয়াদে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, উদীয়মান এসব ক্রীড়াবিদের ভবিষ্যতের দায়িত্ব সরকার বহন করবে।

দেশজুড়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নিয়েছিল এক লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী। তাদের মধ্য থেকে বাছাই করা হয়েছে ৩০৬ জন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) তাদের দুই মাসের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে যারা নিজেদের সর্বোচ্চ সক্ষমতা প্রমাণ করতে পারবে, তাদের পড়াশোনা ও খেলাধুলার সার্বিক ব্যয় বহনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। এর মাধ্যমে আগামী দিনে জাতীয় মানের অ্যাথলেট তৈরির একটি দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তোলার লক্ষ্য সরকারের।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে শুধু সাময়িক বিনোদন কিংবা স্বল্পমেয়াদি মাঠের অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মকে নিয়ে একটি সমৃদ্ধ ও পেশাদার ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

এই লক্ষ্য সামনে রেখেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ভাবনার আলোকে এবং বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের এই বড় আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। এরই মধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালুর মাধ্যমে খেলাধুলাকে রাষ্ট্রীয় ও পেশাগত স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হয়েছে।

দেশের তরুণ ও কিশোর সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড, মাদকের ভয়াল থাবা এবং অতিরিক্ত ডিভাইস-আসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ ও দেশপ্রেমিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ধারাবাহিক প্রশিক্ষণ ও পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতার এই উদ্যোগের মধ্য দিয়ে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করা হচ্ছে।

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
কিসকুসহ নতুন কুঁড়ির খুদে ক্রীড়াবিদদের ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ
খেলায় ফিরছে শিশুরা, নতুন কুঁড়িতে আশার আলো
তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রীড়া নক্ষত্র গড়ার অনন্য উদ্যোগ
সর্বশেষ খবর
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
‘এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা’
সংবিধান সংশোধন কমিটি নিয়ে ছাত্রশক্তি ‘এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা’
গাজীপুরে আন্দোলনে আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন
গাজীপুরে আন্দোলনে আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ