স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্নভঙ্গ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৬, ২০:০৩আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২৩:২৮

কমনওয়েলথ গেমসে মেয়েদের লং জাম্পে ব্যক্তিগত সেরা ফল করলেন স্বপ্না খাতুন। কিন্তু সেরা ফল করলেও হিট থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই অ্যাথলেটকে।

স্কটল্যান্ডের গ্লাসগোয় শুক্রবার ৫ দশমিক ৪৩ মিটার অতিক্রম করেছেন স্বপ্না। দুই হিট মিলিয়ে ২১ প্রতিযোগীর মধ্যে ২১তম হয়েছেন ২২ বছর বয়সী এই অ্যাথলেট।

চলতি মৌসুমে এটিই তার সেরা লাফ। তবে ২০২৫ সালে ভারতের রাচিতে সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ৫ দশমিক ৫৬ মিটার অতিক্রম করেছিলেন। সব মিলিয়ে সেটাই তার সেরা পারফরম্যান্স।

হিট পেরিয়ে এই ইভেন্টের পদকের লড়াইয়ে ওঠা ১২ প্রতিযোগীর মধ্যে সবশেষ জন কেনিয়ার ফেইথ কিপস্যাং। তিনি অতিক্রম করেছেন ৬ দশমিক ২৩ মিটার।

গ্লাসগোর এর আগে ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব ও মানবী ইমরানুর রহমান ও শিরিন আক্তার হিট থেকে বিদায় নেন। ৪০০ মিটার হার্ডলসে একই ভাগ্য বরণ করতে হয় নাজিমুল হোসেন রনিকেও।

/টিএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
প্রাচীন পাথর আর সাদা সৈকতের উপকূল হেব্রিডিস
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
সর্বশেষ খবর
ফ্রান্সের রাষ্ট্রদূত পদে খন্দকার তালহার চুক্তিভিত্তিক নিয়োগ
ফ্রান্সের রাষ্ট্রদূত পদে খন্দকার তালহার চুক্তিভিত্তিক নিয়োগ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ড্রোন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে ইরানের দুটি নৌযান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
ড্রোন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে ইরানের দুটি নৌযান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
১০ গোলের ম্যাচে মারিয়ারা শিখেছেন অনেক কিছু
১০ গোলের ম্যাচে মারিয়ারা শিখেছেন অনেক কিছু
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার