সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৮ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:২০

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। এ সময় সার বিতরণের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা বা ব্লক সুপারভাইজারকে (বিএস) ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখেন কৃষকরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে অতিরিক্ত বরাদ্দের সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।

প্রায় সাড়ে চার ঘণ্টা পর অবরুদ্ধ বিএস রফিকুল ইসলামকে পুলিশি সহায়তায় উদ্ধার করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

স্থানীয়রা জানান, গাবতলা বাজারে অবস্থিত ‘ভাই ভাই মেশিনারিজ’ নামক ডিলারের গুদামে শুক্রবার সকাল ৮টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণের শুরু করেন। সকাল ৮টার আগেই বিতরণ শেষ হয়। ৮টার দিকে আসা কৃষকরা সার না পেয়ে বিএস রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখে। সারের দাবিতে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামের সামনে পুলিশ পাহারায় রাখা হয়। প্রায় চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন এসে জনগণকে শান্ত করার চেষ্টা করেন। পুলিশি নিরাপত্তায় বিএস রফিকুলকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে যান।

বিএস রফিকুল ইসলাম বলেন, ‘ওই ডিলার গুদাম থেকে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে ৭টায় বিতরণ শুরু করি। বিতরণ সুষ্ঠু হয়েছে। কিন্তু বিতরণ শেষে কয়েক শত কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে।’

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বলেন, ‘সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘মাসভিত্তিক সারের বরাদ্দ শেষে আজ দুই পয়েন্টে অতিরিক্ত আরও ১৬০ বস্তা সার বিতরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়।’

ওয়ার্ডভিত্তিক খুচরা বিক্রেতাদের মাধ্যমে সার বিতরণ প্রশ্নে ইউএনও আরও বলেন, ‘উপজেলায় ৪৫ ডিলারের পরিবর্তে ৩০ জন ডিলার রয়েছে। নতুন করে ডিলার নিয়োগ হলে আরও বেশি ডিলার পয়েন্টে সার বিতরণ করা হবে।’

কৃষকদের বরাতে ইউএনও বলেন, ‘এবার বন্যা না হওয়ায় চরাঞ্চলের অনেক নিচু জমিতে আবাদ হয়েছে। এ জন্য সারের চাহিদা বেশি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আরও সার বরাদ্দের জন্য বলেছি। আজ অতিরিক্ত বরাদ্দ থেকে বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও সার দেওয়া হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ড্রাম ট্রাকে লুকিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা: ৩০১ বস্তা সারসহ আটক ৮
কার্ডে দিচ্ছেন ২ হাজার আর গ্যাস-কারেন্ট বিল নিচ্ছেন ৫ হাজার টাকা বেশি: জামায়াত আমির
২৫০ বস্তা সরকারি সার পাচারের সময় ডিলার আটক
সর্বশেষ খবর
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন
‘হ্যাপিলি’ নামে সুখের শহরের মহাপরিকল্পনা উন্মোচন
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর
সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত-নিহতের খবর গুজব, কোনও সংঘাতে জড়ায়নি বলছে পুলিশ
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত-নিহতের খবর গুজব, কোনও সংঘাতে জড়ায়নি বলছে পুলিশ
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব বসিয়েছিলেন তৌসিফ, সাহায্য করতেন বান্ধবী