মাহমুদউল্লাহর কাছে বলিষ্ঠ নেতৃত্বের প্রত্যাশা

গাজী আশরাফ হোসেন লিপু
৩০ জানুয়ারি ২০১৮, ২৩:৪৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ০০:১৯

মাহমুদউল্লাহর কাছে বলিষ্ঠ নেতৃত্বের প্রত্যাশা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বেশ বড় ধরনের চাপে থেকে শ্রীলঙ্কাকে মোকাবিলা করতে যাচ্ছে বাংলাদেশ।

দেশের মাটিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা চাপ তিন ফরম্যাটেই ছিল। ত্রিদেশীয় সিরিজ শেষে ইতোমধ্যেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে না পাওয়ায় দলের কম্বিনেশন ঠিক করার বাড়তি চাপও আছে। হঠাৎ করেই অধিনায়কত্বের একটা বাড়তি চাপ মাহমুদউল্লাহর কাঁধে এসে পড়েছে, আমার বিশ্বাস এটা তার ব্যাটিংয়ে কোনও প্রভাব ফেলবে না। আরেকটা ভাবনার বিষয় হলো, বাংলাদেশ দলের দুর্বলতম দিকগুলো নিয়ে এই কয়েক বছর কাজ করে যাওয়া চন্ডিকা হাথুরুসিংহে প্রতিপক্ষের সেনাপতির আসনে।

বাস্তবতার আলোকেই লড়তে হবে বাংলাদেশকে। তবে প্রথম একাদশ নির্ধারণেই বোঝা যাবে, আমরা এই টেস্ট ম্যাচ থেকে কী চাচ্ছি। সাকিব ছিটকে যাওয়ায় এই মুহূর্তে একটা পুরোপুরি ভারসাম্যপূর্ণ একাদশ তৈরি করা আমার চোখে দুরুহ ব্যাপার। দলে ৭ ব্যাটসম্যান নিয়ে খেললে ও উইকেট আগের মতোই মন্থর হলে একজনের বেশি পেসার খেলানোর জায়গা নেই। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও আব্দুর রাজ্জাককে নিয়ে তৈরি স্পিন আক্রমণের ওপরই সম্ভবত দলকে নির্ভর করতে হবে।

এত বছর পর ফিরে এসে রাজ্জাক কতটা ধারাবাহিক ও ধারালো বল করতে পারেন, সেটা হবে দেখার বিষয়। তবে সাকিবের উপস্থিতিতে ইতোপূর্বে অনেক টেস্ট ম্যাচে তাইজুল কিছুটা উপেক্ষিত ছিলেন। এই টেস্ট ম্যাচে তার নিজের কুশলী বোলিং ক্ষমতা প্রদর্শনের একটা বড় সুযোগ থাকছে। তবে এক পেস বোলার নিয়ে খেললে তিনি ৯০ ওভারের মধ্যে বড় জোর একদিনে ১৭ থেকে ২০ ওভার পর্যন্ত বল করতে পারেন, তাতে একই ধরনের স্পিন আক্রমণে ধাতস্থ হওয়া অনেক সহজ হবে লঙ্কান ব্যাটসম্যানদের জন্য।

এই টেস্ট ম্যাচ জিততে চাই, তবে মুশফিকের হাতে কিপিং গ্লাভস তুলে দিয়ে ৬ স্বীকৃত ব্যাটসম্যান নিয়ে খেললে এবং পেস বোলার হিসেবে রুবেল হোসেনকে দলে সংযোজন করতে পারলে নতুন বলের পাশাপাশি পুরানো বলে রিভার্স সুইংয়ে সক্ষমতা দলকে অনেক বেশি ভারসাম্য দেবে। পাশাপাশি সীমিত ব্যাটসম্যানদের আরও কার্যকর ও দায়িত্বশীল হওয়ার সুযোগ সৃষ্টি করবে।

একদিনের সিরিজ খেলে শ্রীলঙ্কার অনেক ক্রিকেটারই ফিরে গেছেন দেশে এবং যোগ দিয়েছেন নতুন কয়েকজন খেলোয়াড়। তার মাঝে ব্যাটিংয়ে দিমুথ করুনারত্নে এবং স্পিনে রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা তাদের নৈপুণ্য দিয়ে নজর কেড়ে নেবেন বলে আমার বিশ্বাস। আমার ধারণা শ্রীলঙ্কানরা অন্তত দুই পেস বোলার নিয়ে আমাদের বিপক্ষে নামবে। এর আগে প্রথম দিনের দুই-তিন ঘণ্টা চট্টগামের পিচ বোলারদের সহায়তা করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা ব্যাটিং বান্ধব থাকে এবং চতুর্থ দিনের শেষ পর্যন্ত খুব বেশি পরিবর্তন হয় না।

বাংলাদেশ টেস্ট দলে নাঈম হাসানের অন্তর্ভুক্তি হয়তো চমক ছিল অনেকের কাছে। কিন্তু ব্যক্তিগতভাবে অনূর্ধ্ব-১৯ দলের কোনও স্পিনারকে দীর্ঘ পরিসরের বড় আসরের ম্যাচে নিজেকে প্রমাণ করার আগে সুযোগ দেওয়াটা তার ক্যারিয়ারের জন্য সুখকর সুযোগ নাও হতে পারে। যেহেতু নিজ মাঠে খেলা, তাই আকস্মিক প্রয়োজনে যে কোনও সময় অন্তর্ভুক্তির সুযোগ থাকে। এজন্য প্রথম একাদশে খেলানোর সুযোগ নিশ্চিত না থাকলে দলে না রাখাটাই উত্তম।

সাকিব চোট পাওয়ার পর তার জায়গায় দুজন- সানজামুল ইসলাম ও তানভীর হায়দারকে দলে অন্তর্ভুক্তিতে মনে হয়েছে, নির্বাচকরা একটু বেসামাল অবস্থায় আছে। পরে তাদের দুজনের চেয়ে রাজ্জাককে আস্থাভাজন মনে হওয়ায় তাকেও দলভুক্ত করা হয়। এটা এক ধরনের অস্থির চিত্তের বহিঃপ্রকাশ, যেটা আমরা কখনোই আশা করি না। একটু সময় নিয়ে চিন্তা করে সাকিবের জায়গায় একটি অথবা দুটি নাম বড় জোর আসতে পারতো। আমার বিশ্বাস, নির্বাচকদের মতো আতঙ্কিত না হয়ে সুস্থিরভাবে মাঠে দলকে বলিষ্ঠ নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ। শুভ কামনা রইলো দলের সবার জন্য।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম