বাংলাদেশে খেলতে আসা প্রবাসী খেলোয়াড়ের সবকিছুই চুরি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২১, ১৮:১৮আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৮:২৩

বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ড প্রবাসী মুরহাদ হোসেন। লাল-সবুজ দলের হয়ে টেবিল টেনিসে প্রতিনিধিত্ব করাই তার লক্ষ্য। সেজন্য পল্টন শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেসিয়ামে কয়েক দিন ধরে অনুশীলনও করেছেন। আজ শুরু হওয়া টেবিল টেনিস প্রতিযোগিতায় খেলছেন পাললিকের হয়ে। কিন্তু প্রথম দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশে। চুরি হয়ে গেছে মুরহাদের তিনটি ক্রেডিট কার্ড,১০ হাজার টাকা ও দামি মোবাইল ফোন!

উডেন ফ্লোরে এই প্রতিযোগিতায় প্রায় ২০০ জন প্রতিযোগী খেলছেন। আর খেলার আগে উদ্বোধনী অনুষ্ঠানের সময় একটি ব্যাগে মুরহাদ তার জিনিসপত্র রেখেছিলেন। একপর্যায়ে সেই ব্যাগ আর পাওয়াই যায়নি। এ নিয়ে পুরো জিমনেসিয়াম এলাকায় কম তোলপাড় হয়নি। শেষ পর্যন্ত টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও পাললিক ক্লাবের কর্ণধার খন্দকার হাসান মুনীর এগিয়ে আসেন।

তিনি নিজেই ব্যক্তিগত উদ্যোগে মোবাইল ফোন ও অর্থের ব্যবস্থা করে দিয়েছেন মুরহাদের। মুনীর নিজেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুরহাদ হোসেনের ব্যাগ উদ্ধারে সিসিটিভি দেখে অপরাধীকে ধরার চেষ্টা করছি। সে জন্য থানায় সাধারণ ডায়েরিও করা হবে। এছাড়া অর্থ এবং মোবাইলের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করে দিয়েছি। আর ক্রেডিট কার্ড বন্ধের বিষয়ে কাজ চলছে। আসলে এমন ঘটনা দুঃখজনক। একজন প্রবাসী খেলতে এসে এমন ঘটনার শিকার হবেন, তা কোনভাবেই কাম্য নয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের