বাংলাদেশের তিনে তিন, ফাইনালের পথে বড় ধাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ২১:৫৭আপডেট : ৩০ মার্চ ২০২১, ২১:৫৭

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় জয়রথ ছুটছে বাংলাদেশের। মঙ্গলবার জাতীয় ভলিবল স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকেও দাঁড়াতে দেয়নি স্বাগতিকরা। ৩ লোনাসহ হারিয়েছে ৩৫-২০ পয়েন্টে। প্রথমার্ধে আরদুজ্জামান-তুহিনরা ২৪-৮ পয়েন্টে এগিয়ে ছিল।

টানা তৃতীয় জয়ে প্রতিযোগিতায় ফাইনালের পথে অনেক দূর এগিয়ে গেলো স্বাগতিকরা। শেষ ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী শ্রীলঙ্কার।

ফ্লাইট জটিলতার কারণে টুর্নামেন্ট শুরুর দুই দিন পর আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা পৌঁছায় নেপাল। দুপুরে ঢাকায় নেমেই সন্ধ্যায় ম্যাটে নেমে পড়ে হিমালয় দেশের খেলোয়াড়রা।

ভলিবল স্টেডিয়ামের কোর্টে খেলার শুরু থেকেই নেপালের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকেন বাংলাদেশের রেইডাররা। প্রথমার্ধে দুটি লোনাসহ ২৪-৮ পয়েন্টে এগিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩ লোনাসহ ৩৫-২০ পয়েন্টে জয় নিয়ে ম্যাট ছাড়ে স্বাগতিকরা।

এর আগে পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী