সেরা কম্বিনেশন খুঁজে পাচ্ছে না কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৬, ২০:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২১:০০

সেরা কম্বিনেশন খুঁজে পাচ্ছে না কুমিল্লা প্রথম ম্যাচটি চিটাগং ভাইকিংসের সঙ্গে হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি আক্ষেপ নিয়ে বলেছিলেন সেরা কম্বিনেশন খুঁজে পাচ্ছেন না। শুক্রবার দ্বিতীয় ম্যাচেও হেরে একই কথা শোনালেন মাশরাফি। সেই সঙ্গে দলের সেরা বোলার রশিদ খানকে না খেলানোর আক্ষেপের কথাও শোনালেন কুমিল্লার এই অধিনায়ক।
শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘কম্বিনেশনই বড় সমস্যা। আমাদের দলে সেরা বোলার রশিদকে আমরা খেলাতে পারছি না।’

আফগানিস্তানের এই লেগ স্পিনার সম্প্রতি অসাধারণ বোলিং করেছেন। কিন্তু স্থানীয় খেলোয়াড়রা ফর্মে না থাকার কারণে একজন বিদেশি ব্যাটসম্যানকে বেশি খেলাতে হচ্ছে কুমিল্লাকে। যার কারণে লেগ স্পিনার  রশিদের পরিবর্তে দলে জায়গা পাচ্ছেন খালিদ লতিফ। নিয়ম অনুযায়ি চারজনের বেশি বেদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ নেই কোনও দলে। আর তাইতো সেরা কম্বিনেশন সাজাতে হিমশিম খাচ্ছেন মাশরাফি, ‘আমাদের স্থানীয় খেলোয়াড়রা যদি ফর্মে থাকতো তাহলে ১৪০/১৪৫ রান করলেও রশিদকে নিয়ে আমাদের ভিন্ন বোলিং আক্রমণ হতো।  এমন সিদ্ধান্ত আমরা নিতে পারছি না, কারণ আমাদের স্থানীয় খেলোয়াড়রা ফর্মে নেই। এই কারণেই আমরা সঠিক কম্বিনেশন সাজাতে পারছি না।’

আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে কুমিল্লাকে। চিটাগংয়ের দেওয়া ১৬২ রানের জবাবে কুমিল্লা ১৩২ রানেই থেমে যায়। এমন স্কোর টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের জন্য যথেষ্ঠ নয়, ‘দুটি ম্যাচেই আমরা ১৩০ এর মত রান করেছি। টি-টোয়েন্টিতে এটা অবশ্যই খুব কম। উইকেট অবশ্যই একটু স্লো ছিল, তার মানে এই নয় যে ১৩০ করব। ১৫০ করার মতো আমাদের ব্যাটিং অর্ডার আছে। সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক ম্যাচের ইনফর্ম ব্যাটসম্যান আমাদের দলে আছে, পাশাপাশি স্থানীয় কিছু ভালো খেলোয়াড় আছে। আন্তর্জাতিক ম্যাচের ইনফর্ম ব্যাটসম্যান খালিদ লতিফ আছে, আজকে খেলেছে। স্যামুয়েলস আছে; আজকে সে স্কোর করেছে। আর যাদের থেকে আশা করছি না তারা গিয়ে রান করছে, যেমন সোহেল তানভীর। তাই এটা অবশ্যই কঠিন। ভালো সংগ্রহ না হলে ম্যাচে ফেরা কঠিন।’

গত দুই ম্যাচে কুমিল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইমরুল কায়েস রান পাননি। প্রথম ম্যাচে ৬ রান করলেও দ্বিতীয় ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়েছেন তিনি। মাশরাফি অবশ্য ইমরুলের দিকে এখনই আঙুল তুলতে নারাজ, ‘মাত্র ২টি ম্যাচ হয়েছে। এখনই একজনের দিকে আঙুল তোলাও কঠিন। ইমরুল ইনফর্ম, জাতীয় দল থেকে আমাদের সেরা খেলোয়াড় হয়েই এসেছে এই টুর্নামেন্টে। তারপরও যদি ওর ফর্মের কথা বলেন, এখনও ১০টা ম্যাচ আছে ওর জন্য। এখনই বলা কঠিন।’

লিটন দীর্ঘদিন ধরেই অফফর্মে আছেন। গত ম্যাচে ১৩ রান এবং দ্বিতীয় ম্যাচে ৪ রান তার সংগ্রহ। এই অবস্থায় তার প্রতি ভরসা রাখাটা কতটা যৌক্তিক এমন প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘ও এখনও আমাদের সেরা খেলোয়াড়। যে কোনও সময় লিটন খেলা বদলে দিতে পারে। যেহেতু হচ্ছে না, গতবছরও হয়নি; তবে দুইটা ম্যাচ দিয়ে সবকিছু বিবেচনা করা যাবে না।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম