মিরাজের ভবিষ্যৎ দেখছেন স্যামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:০৩

অনুশীলনের এক ফাঁকে স্যামির সঙ্গে মিরাজ গত কিছুদিন ধরেই প্রশংসার জোয়ারে ভাসছেন মেহেদী হাসান মিরাজ। গত এক বছরের মধ্যে মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বিস্ময় বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন মিরাজ। বয়সভিত্তিক ক্রিকেট খেলেই তার জাতীয় দলে উঠে আসা। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দুটি টেস্ট ম্যাচে প্রথমবারের মতো খেলেছেন মিরাজ। শুরুতেই বাজিমাত করেছেন তিনি। ১৯ উইকেট নিয়ে ১২৯ বছরের পুরাতন রেকর্ড ভেঙে নিজের করে নিয়েছেন। তার ভালো নৈপুণ্য অব্যাহত আছে চলতি বিপিএলেও।

এমন সব অর্জনের কারণে খুব স্বাভাবিকভাবেই সবার প্রশংসা কুঁড়াচ্ছেন মিরাজ। রাজশাহী কিংসের সতীর্থ ড্যারেন স্যামিতো তার উজ্জ্বল ভবিষ্যৎই দেখে ফেলছেন। গত শুক্রবার ঢাকা ডায়নামাইটসকে হারাতে বল হাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডানহাতি এই স্পিনার। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানের  গুরুত্বপূর্ণ দুটি উইকেট।

শনিবার দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের কাছে তাই মিরাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন ক্যারিবিয়ান তারকা স্যামি, ‘সে দারুণ প্রতিভাবান। মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে এলো। কিন্তু তার খেলা দেখে কখনওই মনে হবে না সে মাত্রই এই পর্যায়ে খেলছে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেট প্রতিভাবান খুঁজে পেয়েছে। আমি তার ভবিষ্যৎ দেখতে পারছি। সে ভবিষ্যতেও দারুণ করবে।’

তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ডের সেরা দলের বিপক্ষে তাকে ভালো করে দেখেছি আমি। বিপিএলেও সে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাকে বোলিংয়ে আনলেই মনে হয় এখন কিছু হতে যাচ্ছে। দলের অর্ধেক কাজ সে একাই করে দেয়। সে আমাদের দলের বিশেষ প্রতিভা।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম