মুশফিক-নাফিসের দুর্দান্ত জুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৬, ১৫:৪১আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৬:০৫

শক্ত জুটি গড়েন নাফিস ও মুশফিক অধিনায়ক মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসের ব্যাটিং তাণ্ডবে বিপিএলের চলতি আসরে সর্বাধিক রানের সংগ্রহ দাঁড় করালো বরিশাল বুলস। রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে বরিশাল ৪ উইকেটে ১৯২ রান করে। এবারের আসরে এ পর্যন্ত এটাই সবচেয়ে বড় দলীয় সংগ্রহ।  
ইনিংসের তৃতীয় বলে শ্রীলঙ্কার দিলশান মুনাবীরাকে শূন্য রানে হারিয়ে বিপদে পড়ে বরিশাল। ফরহাদ রেজার বলটি ডাউন দ্য উইকেটে এস তুলে মারতে গিয়ে মিড অফে উমর আকমলের হাতে ধরা পড়েন মুনাবীরা। নিজের ও স্কোরকার্ডে কোথাও তখন কোনও রান নেই। ইংলিশ ওপেনার ডেভিড মালান ব্যাট বলে ভালোই সংযোগ করছিলেন, তবে তিনিও অতি আত্মবিশ্বাসী হয়ে খেলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন। ফরহাদ রেজার আউটসুইংগার মারতে গিয়ে ১৩ রানে হন কট বিহাইন্ড। 

তবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান নাফিস ও  মুশফিক দলকে আর কোনও বিপদে পড়তে দেননি। আগ্রাসী ব্যাটং করেন নাফিস, বলের লাইন ও লেন্থে কোনও ঘাটতি পেলেই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করে ৪১ বলে ফিফটি পূর্ণ করেন। সামিট প্যাটেলকে তিন বলে দুটি ছক্কা মেরে অর্ধশতক রান পেরিয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। ১১.৫ ওভারে ১১২ রানের তৃতীয় এই উইকেট জুটিটি ভাঙেন ড্যারেন স্যামি। স্লোয়ার ডেলিভারিতে উইকেটরক্ষক সোহানের গ্লাভসে বল জমা দেন নাফিস, ৪৪ বলে চারটি চার ও সমান ছক্কার আক্রমণাত্বক ইনিংসটি শেষ হয় ৬৩ রানে। 

মুশফিক কিন্তু তখনও অপরপ্রান্তে অবিচল, রাজশাহীর বোলারদের শাসন অব্যাহত রাখে তার ব্যাট। ৪০ বলে ফিফটি পূর্ণ করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। অর্ধশতক পূর্ণ করার পর আরও মারমুখী হয়ে ওঠেন তিনি, শেষ পর্যন্ত ৫২ বলে পাঁচটি চার ও ছারটি ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন। 

ভালো ফিনিশিং দিয়েছেন থিসারা পেরেরা। ৭ বলে দুটি ছয়ে ১৭ রান করে শেষ বলে রান আউট হন।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক