চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর আশা মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ২৩:৫২আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ২৩:৫৬

চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর আশা মাশরাফির হারের বৃত্তেই আটকে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। কোনওভাবেই হারের বৃত্তটা ভাঙতে পারছে না গতবারের চ্যাম্পিয়নরা। সোমবারও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩৩ রানে হারতে হয়েছে তাদেরকে।

চার ম্যাচের সবগুলোতে হেরে এখন পয়েন্ট টেবিলের তলানিতে কুমিল্লা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে চট্টগ্রামে প্রথম ম্যাচেই জয়ের ধারায় ফিরতে হবে কুমিল্লাকে। মাশরাফি অবশ্য এখনও আশাবাদী-ভালো খেলার ব্যাপারে।

পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ শেষে কুমিল্লার অধিনায়ক মাশরাফি এ প্রসঙ্গে বলেছেন, ‘ভাগ্য খুব গুরুত্বপূর্ণ।  পরিকল্পনা অনুযায়ী ক্রিকেট খেলতে হবে। চট্টগ্রামে নতুন মাঠ, দেখা যাবে কি হয়। খুব কঠিন। তারপরও এখনও আটটি ম্যাচ বাকি। আশা করছি ছেলেরা ফিরে আসবে।’

রবিবার খুলনা টাইটানসের বিপক্ষে ১৩ রানে হার মানে কুমিল্লা। হার শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি ঢাকার বিপক্ষে ফেরার আশা করেছিলেন। তার বিশ্বাস ছিল ডায়নামাইটসের বিপক্ষে ছেলেরা তাদের ইতিবাচক মানসিকতা দেখাতে পারবে।

কিন্তু আগের ম্যাচের মতোই এ দিন টপ অর্ডার ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। সোমবার ব্যাটসম্যানদের সঙ্গে ব্যর্থ ছিলেন বোলাররা। ২০ ওভারে কুমিল্লার বোলারদের ওপর ঝড় তুলে ঢাকা ডায়নামাইটস ১৯৪ রান সংগ্রহ করেছে। মূলত ওই রানের পাহাড়ের নিচেই চাপা পড়ে গত বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচ নিয়ে মাশরাফি বলেছেন, ‘এটা হতাশার। বোলিং বিভাগে আমরা ভালো করেনি। ব্যাটিংয়ে তো নই-ই। ছেলেদের বুঝতে কি ভুল করেছে। এখনও ৮টা ম্যাচ বাকি। অনেক কিছু করতে হবে। ভুলগুলো দ্রুত শুধরাতে হবে। তাহলেই কেবল জয়ে ফেরা সম্ভব।’

/আরআই/কেআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম