সাফল্যের ধারা ধরে রাখতে চান সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৬, ০০:০১আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ০০:০৩

সাফল্যের ধারা ধরে রাখতে চান সাকিব কুমিল্লাকে উড়িয়ে দিয়ে ৩৩ রানের জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট তুলে নিয়ে সাকিবের ঢাকা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।

আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে চট্টগ্রাম পর্ব। বন্দরনগরীতে বিপিএলের ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন স্বাগতিক চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস।

ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান হোম ভেন্যুর সাফল্য চট্টগ্রামেও নিয়ে যেতে চান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, ‘আমরা ধীরে ধীরে উন্নতি করছি। চট্টগ্রামে পরীক্ষা-নিরীক্ষা করার কোনও সুযোগ নেই। মাত্রই আমাদের ভালো খেলা শুরু হলো। চ্যাম্পিয়ন হতে হলে এর ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে।’

আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটস ১৭০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল। সোমবার কুমিল্লার বিপক্ষে ওটাকে ছাড়িয়ে গেল তারা। চলতি আসরে দলীয় সর্বোচ্চ রান (১৯৪) এসেছে আজকের ঢাকার ইনিংসে। তাই তো খুশি সাকিব, ‘আমরা আস্তে আস্তে উন্নতি করছি। শেষ ম্যাচের চেয়ে ব্যাটসম্যানরা অনেক ভালো ক্রিকেট খেলেছে। আশা করি এটা সচল থাকবে।’

কুমিল্লাকে উড়িয়ে দেওয়ার পর দলের সবাইকেই কৃতিত্ব দিলেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান, ‘পুরোটাই দলগত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা অনেক দায়িত্ব নিয়ে খেলছে। সত্যি কথা বলতে অলরাউন্ডিং পারফরম্যান্স।’

কুমিল্লাকে ১৯৫ রানের লক্ষ্য দিয়ে ঢাকার পরিকল্পনা কি ছিল জানতে চাইলে, তিনি বলেছেন, ‘প্রথম ছয় ওভার ভালো বল করে উইকেট নিতে পারলে পরবর্তীতে ভালো করার সুযোগ আরও বেশি থাকে। এটাই আমার পরিকল্পনা ছিল। আমরা আমাদের পরিকল্পনায় পুরোপুরি সফল।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম