তামিমের উইকেটকেই ‘টার্নিং পয়েন্ট’ মানছেন জহুরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৭ নভেম্বর ২০১৬, ২০:৩৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ২০:৪৫

জহুরুল ইসলাম ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই হেরে চলছে চিটাগং ভাইকিংস। তামিমের পর কথাটা স্বীকার করে নিলেন অভিজ্ঞ ওপেনার জহুরুল ইসলাম।

বৃহস্পতিবার হোম গ্রাউন্ডে ম্যাচ হারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জহুরুল দুষলেন নিজেদের ব্যাটিংকেই, ‘আমাদের সমস্যা ব্যাটিংয়ে। আমার মনে হয়, এই উইকেটে ১৪৯ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল। বোলাররা ভালো করেছে। প্রথম ৬ ওভারে আমরা পাওয়ার প্লে ব্যবহার করতে পারিনি। পাওয়ার প্লের ভেতরে একটা উইকেট হারিয়েছি। পাওয়ার প্লের পরের ওভারে আরও একটি উইকেট হারিয়েছি। আজ আমরা একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলেছি, তাই একটু চাপ পড়ে গেছে। এই জন্য ব্যাটসম্যানদের উচিত ছিল আরও একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা। শুরুতে আরও একটু ভালো ক্রিকেট খেলা।’

ম্যাচের টার্নিং পয়েন্ট ব্যাখ্যা করতে গিয়ে জহুরুল বলেছেন, ‘আমার হিসাবে ম্যাচ হাতছাড়া হয় তামিমের আউটে। সে তখন উইকেটে খুব ভালোভাবে থিতু ছিল। আমি ধারণা করছিলাম, ব্রাভো ওই ওভারটাই শেষ ওভার করবে। পরে হয়তো আর আসবে না। এরপর ওদের পঞ্চম বোলার হিসেবে হয়তো সৈকতকে বা আলাউদ্দিন বাবুকে দিয়ে বল করাতে হবে। ওখানে একটা টার্নিং পয়েন্ট ছিল। আরেকটা টার্নিং পয়েন্ট ছিল মোহাম্মদ নবী আর গ্র্যান্ট এলিয়টের একই ওভারে ফেরা। এলিয়টের ওটা যদি ছয় হতো, হতে পারে এলিয়ট আর মিলন মিলে খেলাটা আরও ক্লোজের দিকে নিয়ে যেত।’

তামিম ইকবালকেই ম্যাচ জেতানোর দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন জহুরুল ইসলাম, ‘তামিম তো আমাদের মূল খেলোয়াড়। তবে ওর ওপর নির্ভরশীল বলা যায় না। ও রান করলে দেখা যায় আমাদের ভালো সংগ্রহ হয়। তখন আবার দেখা যায় বোলাররা ভালো করে না। অবশ্যই একজন মানুষের একার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব না। টি-টোয়েন্টি যতই ছোট হোক, ম্যাচ জিততে আপনার চার-পাঁচটা ম্যাচ উইনার লাগবে। বুদ্ধি করে বোলিংও করতে হবে। আজকে আমাদের বোলাররা ভালো করেছে। যদি ওরা এভাবে বল করে যেতে পারে, ব্যাটসম্যানরা যদি ফিরতে পারি তাহলে পরের ম্যাচগুলো আশা করি জিততে পারব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম