হারের বৃত্ত ভাঙতে আজ আবার মাঠে নেমেছে চিটাগং ভাইকিংস। ঘরের মাঠ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে তারা।
আগের ম্যাচে ভাইকিংস ১৯ রানে হেরেছিল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। রাজশাহীও ৪ রানে হেরেছিল বরিশাল বুলসের বিপক্ষে। দুই দলই তাই নেমেছে জয়ে ফেরার মিশনে।
একাদশ :
চট্টগ্রাম ভাইকিংস : তামিম ইকবাল, ডোয়াইন স্মিথ, এনামুল হক, গ্র্যান্ট এলিয়ট, জহুরুল ইসলাম, মাহমুদুল হাসান, নামজুল হোসেন মিলন, সাকলাইন সজীব, মোহাম্মদ নবী, ইমরান খান, তাসকিন আহমেদ।
রাজশাহী কিংস : মমিনুল হক, জুনায়েদ সিদ্দিকী, সাব্বির রহমান, উমর আকমল, সামিত প্যাটেল, মিলিন্দা সিরিবর্ধনা, ড্যারেন স্যামি, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, আবুল হাসান।
/কেআর/








