চট্টগ্রামে নবী-ঝড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৮ নভেম্বর ২০১৬, ১৫:৩৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৫:৫০

 

মোহাম্মদ নবী চট্টগ্রামে হোম ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংস মুখোমুখি হয়েছে রাজশাহী কিংসের। শুক্রবার চিটাগংয়ের হয়ে খেলা আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী খেলছেন এক টর্নেডো ইনিংস। ৩৭ বলে খেলেছেন হার না মানা ৮৭ রানের বিধ্বংসী ইনিংস। তাতে রাজশাহীকে ১৯১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগং ভাইকিংস।

৩৭ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় তিনি ৮৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পুরো ইনিংসে অবশ্য একবার জীবন পেয়েছেন এই অলরাউন্ডার। ৬০ রানে রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি ক্যাচ ফেলে দিলে নতুন জীবন নিয়ে আরও ২৭ রান যোগ করতে সক্ষম হন  সাবেক এই আফগান অধিনায়ক।

শুক্রবার এমন ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন মোহাম্মদ নবী। আন্তর্জাতিক ক্রিকেটে তার আগের সর্বোচ্চ ছিল ৫২ এবং ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে যেটা ছিল ৫৭ রানের। শুক্রবার এই দুটিকে টপকিয়ে তার সর্বোচ্চ রান এখন ৮৭।

পুরো ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত মোহাম্মদ নবী রাজশাহীর বোলারদের দিশেহারা করেছেন। বিশেষ করে ১৮তম ও ২০তম ওভারে আবুল হাসান রাজুর দুই ওভারে ৫টি বাউন্ডার ছাড়াও দুটি ওভার বাউন্ডারিতে গ্যালারি মাতিয়েছেন। এই দুই ওভারে মোহাম্মদ নবী সংগ্রহ করেছেন ৩৫ রান।

আবুল হাসানকেই শুধু ছক্কা মারেননি নবী, ড্যারেন স্যামিকে দুটি ছক্কা ছাড়াও ফরহাদ রেজা ও মিলিন্দা সিরিবর্ধনাকে একটি করে ছক্কা মেরেছেন আফগান এই তারকা ক্রিকেটার।

ড্যারেন স্যামিকে দিয়েই শুরু হয় নবীর ভয়ঙ্কর হয়ে উঠা। যা অব্যহত থেকেছে ইনিংসের শেষ বল পর্যন্ত। পঞ্চম উইকেটে নবী ও এনামুল হক বিজয়ের ১০৫ রানের জুটিতেই মূলত বড় সংগ্রহ পায় চিটাগং ভাইকিংস। এনামুল ব্যক্তিগত ৫০ রানে ফিরে গেলে নাজমুল হোসেন মিলনকে একপাশে রেখে ২৭ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম