ব্যাটিংয়ে আত্মবিশ্বাস পাচ্ছে না কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৯ নভেম্বর ২০১৬, ০০:৪০আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ০০:৫২
কুমিল্লাকে রান এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান স্যামুয়েলসের গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখনও হারের বৃত্ত ভাঙতে পারেনি। ঢাকায় টানা চার হারের পর চট্টগ্রামেও প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলো মাশরাফির দল। শুক্রবার কুমিল্লাকে ভুগিয়েছে তাদের ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিং উইকেটে মাত্র ১২২ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা। ১২৩ রানের জবাবে খেলতে নেমে ১৮ বল বাকি রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে যায় রংপুর রাইডার্স।
 
অথচ এমন ব্যাটিং উইকেটে কুমিল্লার ব্যাটসম্যানরা রীতিমতো ‍যুদ্ধ করেছে। মাশরাফি মনে করেন ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাস কম থাকায় এমন সমস্যা হয়েছে, ‘আমার কাছে মনে হয় আমাদের ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। এই জিনিসটার উন্নতি হলেই আমরা ম্যাচে ফিরে আসতে পারব।’

 

ঢাকায় টানা চার ম্যাচ হারার পর চট্টগ্রামে মাশরাফি তার সতীর্থদের বার্তা দিয়েছিলেন। তারপরও  কাজ হয়নি। সেই একই বার্তা শনিবার রাজশাহী কিংসের বিপক্ষে হতে যাওয়া ম্যাচেও দিয়ে রাখলেন মাশরাফি, ‘আজকে (শুক্রবার) যা বলেছিলাম, কালকে (শনিবার) ওই একই কথা থাকবে। আমাদের অনেক খাটতে হবে। অন্য দলগুলো যদি ৮০ ভাগ করে, আমাদের ১১০ ভাগ করতে হবে। আমার কথা এটাই ছিল। পরের ম্যাচেও এটাই থাকবে। বার্তা দিয়ে খেলা বদলানো যায় না।  মাঠে খেলেই খেলা বদলাতে হবে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম