বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটানস-ঢাকা ডায়নামাইটস। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে খুলনা।
সবশেষ টানা তিন ম্যাচ জিতেছে ঢাকা। ঢাকার শেষ ম্যাচের পর চট্টগ্রামে এসেও জয়ের ধারায় রয়েছে সাকিব আল হাসানরা। খুলনাও রয়েছে দুর্দান্ত ফর্মে। সবশেষ কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারানো খুলনা আজই প্রথমবার নামছে চট্টগ্রামে।
একাদশ :
খুলনা টাইটানস : আন্দ্রে ফ্লেচার, হাসানুজ্জামান, নিকোলাস পুরান, মাহমুদউল্লাহ, শুভাগত হোম, আরিফুল হক, কেভন কুপার, মোশাররফ হোসেন, জুনায়েদ খান, শফিউল ইসলাম, তাইবুর রহমান।
ঢাকা ডায়নামাইটস : কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, সেক্কুগে প্রসান্না, ম্যাট কোলস, মেহেদী মারুফ, সানজামুল ইসলাম, মোহাম্মদ শহীদ, সোরওয়ার্দী শুভ।
/কেআর/








