ম্যাচের শেষ ওভারে ঢাকার জিততে প্রয়োজন ১০ রান। খুলনার অধিনায়ক বল তুলে দিলেন ক্যারিবিয়ান পেসার কেভিন কুপারের হাতে। ২০তম ওভারের প্রথম বলেই বিস্ফোরক ইনিংস খেলতে থাকা সেক্কুগে প্রসন্নকে ফিরিয়ে ম্যাচ জেতান কুপার।
কুপারের দারুণ এক লেন্থে লং অফ দিয়ে বল তুলে মারতে গিয়ে আরিফুল হকের তালুবন্দি হন প্রসন্ন। পরিকল্পনা সফল হয় কুপারের। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী মঞ্চে নিজের পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন, ‘শেষ ওভার করার আগে বেশ চাপে ছিলাম। আমার পরিকল্পনা ছিল তাকে (প্রসন্ন) শট খেলতে না দেওয়া। অর্থাৎ উইকেট টু উইকেট বল করা। যদিও যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। তারপরও প্রথম বলেই সাফল্য পেয়েছি এবং আমরা ম্যাচটি জিতেছি। এটাই আসল। কীভাবে জিতলাম, কত রানে জিতলাম সেটা গুরুত্বপূর্ণ নয়।’
/আরআই/এফএইচএম/








