মমিনুলের দ্বিতীয় হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৯ নভেম্বর ২০১৬, ২১:২৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ২১:৩৫

মমিনুল হক চলতি আসরে দ্বিতীয়বার হাফসেঞ্চুরির দেখা পেলেন মমিনুল হক। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪১ বলে তিনি পঞ্চাশের ঘরে  পৌঁছান।
ডোশাটের বলে ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে চার মেরে পূর্ণ করেন হাফসেঞ্চুরি। ৪১ বলে ৫ চার ও ১ ছয়ে সাজানো তার ইনিংস। ওই ওভারের শেষ বলে মিড উইকেটের উপর দিয়ে খেলতে গিয়ে খালিদ লতিফের হাতে তালুবন্দী হওয়ার আগে ৪৩ বলে ৫৩ রান করেন মমিনুল।

রাজশাহী কিংসের হয়ে খেলা মমিনুল চলতি আসরে ওপেনিংয়ে ব্যাটিং করছেন। যদিও গত আসরে ওপেনিংয়ে সিলেট সুপারস্টার্সের হয়ে খেলে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি।

এই আসরের প্রথম ম্যাচ থেকেই ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন বাংলাদেশের লিটল মাস্টার। ৯ নভেম্বর খুলনা টাইটানসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন মমিনুল। ওটাই এখন পর্যন্ত তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম