অবশেষে স্বস্তি ফিরলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৯ নভেম্বর ২০১৬, ২২:০৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ২২:২১

স্বস্তি ফেরালেন নাজমুল ও ইমরুল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগের দিন মাশরাফি বলেছিলেন একটি ম্যাচ জয়ই বদলে দিতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। শনিবার রাজশাহীর বিপক্ষে ৩২ রানের জয়ের পর মাশরাফি কথা মতো হয়তো পরের ম্যাচগুলোতে বদলে যাবে কুমিল্লা। হয়তো সেরা চারে গিয়েই আসল লড়াই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা।
চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচটিতে কিছুই করতে পারেনি কুমিল্লা। আফ্রিদি-শাহজাদের কাছে মাশরাফিদের হারতে হয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।

অবশেষে চট্টগ্রামে হারের বৃত্ত ভেঙেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা পাঁচ ম্যাচ হারের পর ষষ্ঠ ম্যাচে এসে রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়ে নিজেদের প্রথম ম্যাচটি জিতে নিলো কুমিল্লা।

এই জয়ে সেরা চারে খেলার স্বপ্ন কিছুটা হলেও বেঁচে থাকলো কুমিল্লার। বাকি ৬ ম্যাচের অন্তত ৫টি জয়ের পাশাপাশি প্রতিপক্ষের জয়-পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে মাশরাফির দলকে। হয়তো এই কারণেই কুমিল্লার আসল লড়াই দেখার সুযোগ থাকছে মাশরাফি ও কুমিল্লা ভক্তদের।

দলের ভেতরে নানা কোন্দলের খবর বাতাসে ভাসছে বেশকিছুদিন ধরেই। এমন কী মাশরাফি বিরক্ত হয়ে ঢাকার বিপক্ষে ম্যাচের দিন হোটেল থেকে বাসায়ও চলে গিয়েছিলেন। সেই সব সমস্যার মীমাংসা হয়তো আগেই হয়ে গেছে। তবে রাজশাহীর বিপক্ষে এই জয়টি নতুন করে ভালো কিছু করার আত্মবিশ্বাস ও প্রেরণা দুই-ই যোগাবে গতবারের চ্যাম্পিয়নদের- এটা বলার জন্য বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই।

গত পাঁচ ম্যাচের তুলনায় শনিবারের ম্যাচটিতে সব বিভাগে প্রভাব বিস্তার করে খেলেছে মাশরাফিরা। টসে হেরে আগে ব্যাটিং করা মাশরাফির কুমিল্লা এদিন চলতি আসরের সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছে। যার সুবাদে বোলাররা ভালো লড়াই করতে পেরেছে রাজশাহীর ব্যাটসম্যানেদের বিপক্ষে। যার ফলশ্রুতিতে কুমিল্লার ৩২ রানের জয়।

/আরআই/এফএইচএম/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক