খুলনার সংগ্রহ ১২৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৬, ১৪:৪৫আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৪:৫৪

খুলনার সংগ্রহ ১২৫ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপিএলে আজ (মঙ্গলবার) দিনের প্রথম ম্যাচে  রংপুর রাইডার্সের বিপক্ষে সাত উইকেটে ১২৫ রান করেছে খুলনা টাইটানস।  

টসে জিতে ব্যাট করতে নামা খুলনার পথচলা সুন্দর হয়নি ওপেনার অাবদুল মজিদের ১০ রানের বিদায়ে। রংপুরকে শুভ সূচনা এনে দেন স্পিনার আরাফাত সানি । দশ রানের মাথায় সানিকে কাট করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় বল লাগিয়ে প্লেইড অন হন মজিদ। আর কিছুক্ষণ পরেই  আন্দ্রে ফ্লেচারের বিদায় ঘণ্টা বাজান সানি। গ্ল্যান্স করতে গিয়ে আট রানে লেগবিফোর হন ফ্লেচার। ২০ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে খুলনা।

আগের ম্যাচগুলোতে এমন অবস্থা থেকে দলকে টেনে তুলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ, এবার আর পারেননি। ১১ রান করে শহীদ আফ্রিদিকে ছক্কা মারার চেষ্টায় তিনি বল জমা দেন ডিপ মিডউইকেটে দাঁড়ানো আনোয়ার আলির হাতে।

রিকি ওয়েসেলস ছিলেন ক্রিজে, তবে কখনোই খুলনার রানের চাকায় ছিল না বাড়তি গতি। ৩৩ বলে একটি ছক্কা ও দুটি চারে ২৭ রান করে তিনি রুবেল হোসেনের বলে নাঈম ইসলামের ক্যাচে ধরেন সাজঘরের পথ। ১৭ ওভারের দ্বিতীয় বলে ওয়েসেলসকে ফেরানোর পর এই ওভারের শেষ বলেই আরেক সেট ব্যাটসম্যান তাইবুর রহমানকে কট বিহাইন্ড করেন রুবেল। ৩৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩২ রান করে তাইবুরই ছিলের খুলনার সর্বাধিক স্কোরার। তার এ ৩২ রান না হলে আরও ছোট হতো খুলনার সংগ্রহ। 

শেষ দিকে আফ্রিদিকে মারা আরিফুল হকের দুটি ছক্কায় ১৩ বলে ২২ রানের ইনিংসে সংগ্রহটা ১২৫ রানে নিয়ে যায় খুলনা। বড় নয়, তবে লড়াই করার মতো সংগ্রহ বলা যায় একে।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম