চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২২ নভেম্বর ২০১৬, ২১:৫১আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২২:০১

চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হলো আজ মঙ্গলবার। এই দিন চারটি দল মাঠে নেমেছিল। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানসকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। অন্য ম্যাচটিতে জিতেছে চিটাগং ভাইকিংস। তারা বরিশাল বুলসকে উড়িয়ে দিয়ে চট্টগ্রামে শেষ ম্যাচটি ৭৮ রানে জিতে নিয়েছে।

আগামী ২৫ নভেম্বর ঢাকায় শুরু হবে তৃতীয় পর্ব। ওই দিন পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মাঠে নামবে রংপুর রাইডার্স। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে দলটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা টাইটানস। রংপুরের চেয়ে একটি ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট ১০। ৭ ম্যাচে ৫ জয়ের পাশাপাশি হার ২টিতে।

তৃতীয় অবস্থানে আছে ঢাকা ডায়নামাইটস। দলটির ৭ ম্যাচে পয়েন্ট  ৮। ৪ জয়ের পাশাপাশি হার ৩টিতে। মঙ্গলবার বরিশাল বুলসকে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে চলে এসেছে তামিমের চিটাগং ভাইকিংস। ঢাকার চার ম্যাচে এক জয় নিয়ে ঘরের মাঠ চট্টগ্রামে এসেছিল চিটাগং ভাইকিংস। উদ্বোধনী ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতে সেরা চারের খুব কাছে চিটাগং।

বরিশাল ও রাজশাহীর জন্য সেরা চারে যাওয়াটা একটু কঠিনই হয়ে গেল। মুশফিকের বরিশাল ৭ ম্যাচে ৩ জয়ে সংগ্রহ করেছে ৬ পয়েন্ট। বরিশালের চেয়ে এক ম্যাচ কম খেলে দুই জয়ে রাজশাহী কিংসের পয়েন্ট ৪। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে।

সবার নিচে আছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ ম্যাচে মাত্র একটিতে জিতেছে মাশরাফির দল। টুর্নামেন্টের সেরা চারে খেলতে হলে বাকি ৫ ম্যাচের সবগুলোতে জেতার পাশাপাশি অন্য দলের হার-জিতের জন্য অপেক্ষা করতে হবে কুমিল্লাকে।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম