হোম গ্রাউন্ডের পুরো সমর্থন আদায় করে নিয়ে টানা তিন ম্যাচ জিতেছে চিটাগং ভাইকিংস। ঢাকায় চার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চিটাগং এখন শীর্ষ চারে অবস্থান করছে। ঘরের মাঠে এসে পুরোপুরি বদলে গেছে তামিমের ভাইকিংস।
তামিম মনে করেন দলগত পারফরম্যান্সের কারণেই চট্টগ্রামে সাফল্য পেয়েছে তার দল, ‘আমি আজ পারিনি, অন্যরা পেরেছে। আবার তারা না পারলে, আমি পারব হয়তো। এটাই দলগত পারফরম্যান্স। একজনের দিকে তাকিয়ে থেকে সাফল্য পাওয়া কঠিন।’
চট্টগ্রামের মতো ঢাকার সমর্থকদের কাছ থেকে সমর্থন চান চিটাগং ভাইকিংসের অধিনায়ক, ‘চট্টগ্রামে অনেক সমর্থন পেয়েছি দর্শকদের কাছ থেকে। এটা দারুণ ব্যাপার ছিল। আশা করছি ঢাকাতেও এভাবে দর্শকদের সমর্থন পাব।’
ডোয়াইন স্মিথ ও শোয়েব মালিকের প্রশংসা করতে গিয়ে তামিম বলেছেন, ‘ছেলেরা দারুণ করেছে। বিশেষকরে স্মিথ এবং শোয়েব ছিল অসাধারণ। বোলারাও বোলিং ভালো করেছে। তাসকিন-নবী সত্যিই অসাধারণ বোলিং করেছে।’
/আরআই/কেআর/








