এই হার ভুলে যেতে চান মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২২ নভেম্বর ২০১৬, ২২:৪৫আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২২:৪৮

এই হার ভুলে যেতে চান মুশফিক চিটাগং ভাইকিংসের বিপেক্ষে অসহায় আত্মসমর্পণের পর মুশফিকের কাঠগড়ায় মিস ফিল্ডিং। চিটাগংয়ের ওপেনার ডোয়াইন স্মিথ ও মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মালিক বেঁচে গিয়েছেন কয়েকবার। পরে তাদের দুজনের হাফসেঞ্চুরিতেই চট্টগ্রাম ১৮৫ রানের সংগ্রহ দাঁড় করায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফিল্ডিং নিয়ে বলতে গিয়ে মুশফিক বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে যদি বলি আমরাই একমাত্র দল, যারা প্রতিটা ম্যাচেই দুই-একটা ক্যাচ ছেড়েছি। যেখানে আপনি টপ টিমের সঙ্গে খেলবেন, সেখানে যদি আপনি তিন-চারটা ক্যাচ প্রতি ম্যাচে ছাড়েন, তাহলে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন।’ তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় আজ বোলিংটাও ভালো হয়নি। ওরা অনেক সহজেই বাউন্ডারি পেয়ে গেছে।’ 

তিন বিভাগেই দল হিসেবে খারাপ খেলেছে বলে মনে করেন মুশফিক। সেই সঙ্গে তিনি এও জানিয়ে রাখলেন, ‘১৮০ রান তাড়া করা সম্ভব। আগের ম্যাচেই চিটাগং রান তাড়া করে জিতেছে। এ জন্য কমপক্ষে প্রথম ৬ ওভার ভালো খেলতে হবে। সব মিলিয়ে আমরা তিন বিভাগেই আমাদের দিনটা খারাপ কেটেছে।’ 

ঢাকার ফিরে চট্টগ্রামের এই দিনটার কথা ভুলে যেতে চান মুশফিক, ‘অবশ্যই এই দিনটার কথা ভুলে যেতে চাই। ফিল্ডিং আবারও আমাদের ডুবিয়েছে। ঢাকায় আমাদের ভালো স্মৃতি আছে। সেখানে ভালো শুরু করতে করতে চাই। এখনও বেশ কয়েকটি ম্যাচ আছে আমাদের হাতে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম