কম রানের আক্ষেপ বরিশালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ২২:৩৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২২:৪৩

মুশফিকুর রহিম লো স্কোরিং ম্যাচে খুলনা টাইটানস ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে বরিশাল বুলসের বিপক্ষে। আগে ব্যাটিং করে ১১৯ রান সংগ্রহ করে বরিশাল। এমন অল্প রানে ম্যাচ জয় সম্ভব না বলে মনে করেন বরিশালের অধিনায়ক।

পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিকুর রহিম বলেছেন, ‘আমরা স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে ব্যর্থ হয়েছি। যা তুলেছি সেটা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে আমরা প্রথম ৬ ওভারে পিছিয়ে পড়েছি। এছাড়া শেষ দুই ওভারও ভালো ব্যাটিং হয়নি। ওখানে আরও কিছু রান যোগ হলে হয়তো ম্যাচটা আরও হাড্ডাহাড্ডি হতে পারত।’

প্রায় দশদিনের বিরতির পরও মিরপুরের উইকেট পিচ খেলার মতো উপযুক্ত হয়নি। প্রথম ম্যাচেই বল অনেক নিচু হয়েছে। মারকাটের ক্রিকেটে ব্যাটসম্যানরা রীতিমতো খাবি খেয়েছেন এমন উইকেটে। মুশফিকও জানালেন, ‘এই উইকেটে ব্যাটিং করাটা অনেক কঠিন ছিল। তারপরও আমাদের ব্যাটসম্যানরা বোলাদের প্রচুর ডট বল দিয়েছে। সব মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।’

জয়ে ফিরতে হলে ঠিকভাবে এগোতে হবে। সেই সঠিক প্রক্রিয়াটা খুঁজে পাচ্ছেন না মুশফিক। ঢাকায় ভালো খেলে চট্টগ্রামে গিয়ে হতাশ হতে হয়েছে বরিশালকে। নিজেদের নবম ম্যাচে জয়ে ফিরতে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার জোরালো সম্ভাবনাই উঁকি দিচ্ছে, ‘আমরা ঠিক প্রক্রিয়ায় এগোতে পারছি না। কিছু ভুল থেকেই যাচ্ছে।  ফিল্ডিং-ব্যাটিং-বোলিংয়ে বেশকিছু ত্রুটি রয়েছে। আশা করি পরের ম্যাচে শোধরাতে পারবো। হয়তো একটি ম্যাচ আমাদের মুহূর্তটা পরিবর্তন করে দিতে পারে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম