স্যামির দাপটে রাজশাহীর ১৫৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৯:৪৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৯:৪৬

অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়লেন স্যামি টসে জিতে ব্যাট করতে নামলে কী করতে হয় তা দলের অন্য ব্যাটসম্যানরা দেখাতে না পারলেও নিজে তা করে দেখিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। ৫৪ বলে পাঁচটি ছয় ও চারটি চারে ৭১ রানের এক অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।  দু্টি বিশ্বকাপ জিতলেও এটাই তার টি-টোয়েন্টিতে সেরা ইনিংস।  আর এই ইনিংসের উপর ভর করেই খুলনা টাইটানসের বিপক্ষে আট উইকেটে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে রাজশাহী।

রাজশাহীর দুর্গে প্রথম আঘাতটি হানেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ওপেনার মমিনুল হককে ১২ রানে কট অ্যান্ড বোল্ড করেন তিনি। আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিক মেরে খেলছিলেন। তাকে থামান পেসার শফিউল ইসলাম। ১৮ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২১ রান করা জুনায়েদকে একটি আউটসুইংগারে কট বিহাইন্ড করে শফিউল।হঠাৎ ঝিমিয়ে যায় রাজশাহীর রানের চাকা। 

এরপর বিদায় ঘণ্টা বাজে সাব্বির রহমানের। মোশাররফ রুবেলের মিডল স্ট্যাম্পে পড়া বল ড্রাইভ করতে গিয়ে তিনি হন এলবিডব্লিউ। সাব্বিরের নামের পাশে ছিল ১৮ বলে ১৬ রানের সংগ্রহ। 

ইংরেজ অলরাউন্ডার সামিত প্যাটেল ১৬ রানে ও পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল ৯ রানে বিদায় নিলে উড়ে যায় রাজশাহীর বড় সংগ্রহের আশা। এই দুই ব্যাটসম্যানকেই ফেরান ত্রিনিদাদ টোবাগো পেসার কেভন কুপার। এর মাঝে সামিতের রিটার্ন ক্যাচটি ছিল পুরো জোরের ওপর মারা। প্রথম চেষ্টায় ধরতে না পারলেও দ্বিতীয় চেষ্টায় কুপার বল লুফে নেন।

মেহেদি হাসান মিরাজ ও ফরহাদ রেজা বিদায় নেন ১ ও ৩ রানে। শফিউলের বলে  অনেক দূর  দৌড়ে  ফরহাদ রেজার ক্যাচটি নেন কুপার। দৃষ্টিনন্দন ছিল এটি। 

অধিনায়ক স্যামি তার দলের ব্যাটিং ব্যর্থতার মাঝে আবির্ভূত হন ত্রাতা হিসেবে। তার ব্যাটিংয়েই দল পায় লড়াই করার মতো সংগ্রহ। 

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম