ড্যারেন স্যামির বিস্ফোরক ব্যাটিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৬, ১৯:২৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ২০:২৫

দুর্দান্ত এক ইনিংস খেলেছেন স্যামি বিপিএলের চলতি আসরে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ড্যারেন স্যামি। শনিবার খুলনা টাইটানসের বিপক্ষে মিরপুরে ছোট খাটো এক ঝড় বইয়ে দেন স্যামি। তার ব্যাটেই মূলত রাজশাহী কিংস ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। জুনায়েদ খানের ওভারে দুই রান নিয়ে ২৬ বলে ৪ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রাজশাহীর অধিনায়ক।

শফিউলের ১৮তম ও ২০তম ওভারেই বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন স্যামি। তার ১৮তম ওভারে দুই ছক্কা ও এক চারে ১৯ রান তোলেন স্যামি। শেষ ওভারে একই তাণ্ডব চালান ক্যারিবিয়ান এই তারকা ব্যাটসম্যান। শফিউলের শেষ ওভারের প্রথম ও তৃতীয় বলে ছক্কা মেরে ১৮ রান তোলেন স্যামি-আবুল জুটি।

এদিন রাজশাহীর ব্যাটিং বিপর্যয়ের দিনে ত্রাতার ভূমিকায় অবর্তীণ হন স্যামি। নিয়মিতি বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে রাজশাহী। দলীয় ৮৭ রানে প্যাটেল ফিরে গেলে ক্রিজে নামে রাজশাহীর এই অধিনায়ক। সপ্তম উইকেটে ফরহাদ রেজাকে সঙ্গে নিয়ে ২৮ রানের কার্যকরী এক জুটি গড়েন। ফরহাদ আউট হলে অষ্টম উইকেটে অপরাজিত ৩৮ রানের জুটি গড়েন আবুল হাসানকে সঙ্গে নিয়ে।

শেষ পর্যন্ত ৩৪ বলে ৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ড্যারেন স্যামি। চারটি চার ছাড়াও তার ব্যাট থেকে এসেছে ৫টি ছক্কার মার।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম