চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটানস।
আগের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে হেরেছিল খুলনা। ভাইকিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাই জয়ের পথে ফেরার মিশনে নামছে মাহমুদউল্লাহরা। ভাইকিংস অবশ্য জয়ের আত্মবিশ্বাস নিয়েই নামছে মাঠে। আগের ম্যাচে যে রংপুর রাইডারসকে উড়িয়ে দিয়েছিল তারা।
/কেআর/








