ম্যাচ না খেলেই ছিটকে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:০৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৫:১১

পয়েন্ট টেবিল
বরিশাল বুলস তাদের লিগ পর্বের শেষ ম্যাচটিতে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ম্যাচটি জিতলে তবু শেষ চারে খেলার আশাটা কিছুটা বেঁচে থাকতো। কিন্তু হেরে যাওয়ায় গতবারের রানার্স-আপদেরকে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।

বরিশালের হেরে যাওয়ায় এক ম্যাচ হাতে হাতে থাকলেও বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন হয়ে নামা মাশরাফির কুমিল্লাকেও। রংপুরের বিপক্ষে রবিবার নিজেদের শেষ ম্যাচ জিতলেও ১২ পয়েন্ট হওয়ার কোনও সুযোগ নেই কুমিল্লার।

শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। ম্যাচে রাজশাহীর কাছে ৬ উইকেটে হেরে যায় চিটাগং। তারপরও ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় দুইয়েই থাকল চিটাগং। রাজশাহী সমান ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তিনে।

শীর্ষস্থানে ঢাকা নিশ্চিত হয়ে গেলেও এখনও সেরা চার দলের বাকি তিনটি জায়গা চূড়ান্ত হয়নি। এজন্য অপেক্ষা করতে হবে রবিবার লিগ পর্বের শেষ দিনের ম্যাচ পর্যন্ত। ঢাকার বিপক্ষে খুলনা জিতে গেলে তৃতীয় দল হিসেবে ১৪ পয়েন্ট নিয়ে সেরা চার নিশ্চিত করবে। তবে খুলনা যদি হেরে যায়, সেক্ষেত্রে তাদের নেট রানরেট কিছুটা কমে যাবে। ঢাকার অবশ্য এই ম্যাচে পাওয়ার কিছু নেই।

শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ও রংপুর। কুমিল্লার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ না হলেও রংপুরকে বড় ব্যবধানে জিততেই হবে। তারা জিতে গেলে চতুর্থ দল হিসেবে সেরা চার নিশ্চিত করবে। কিন্তু যদি হেরে যায় সেক্ষেত্রে নেট রানরেটে যে দলগুলো এগিয়ে, তারা যাবে শেষ চারে।

প্রসঙ্গত, সবার আগে শুক্রবার চিটাগংকে গুড়িয়ে দিয়ে শীর্ষে থেকেই সেরা চার নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

/আরআই/কেআর/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম