পঞ্চম আসরে চোখ মুশফিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:২৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৩

মুশফিকুর রহিম রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শেষ করল বরিশাল বুলস। সবমিলিয়ে মাত্র চার ম্যাচ জিততে পেরেছে তারা। ১২ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৮। আর তাতেই ছিটকে যেতে হলো মুশফিকুর রহিমের দলকে।

এবারের ভুলত্রুটি শুধরে আগামীবার বিপিএলের পঞ্চম আসরে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মুশফিক। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টে আমাদের শুরুটা ভালো হলেও শেষে গিয়ে আমরা খেই হারিয়ে ফেলি। আশা করি পরের আসরে ভালোভাবে ফিরতে পারব।’

টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুশফিক বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচটি হারার পর ঘুরে দাঁড়িয়েছিলাম। এরপর টানা তিনটি ম্যাচ জিতেছিলাম। কিন্তু এরপর আমরা সেই ধারা ধরে রাখতে পারিনি। আমাদের মূল খেলোয়াড় মালান ইনজুরিতে পড়ল। পাশাপাশি আমাদের টপ অর্ডাররাও ভালো করতে পারেনি। সব মিলিয়ে আমরা পারফরম্যান্স ভালো করতে পারিনি।’

প্রসঙ্গত বিপিএলের প্রথম দুই আসরে মুশফিক সেমিফাইনাল খেলেছিলেন। কিন্তু শেষ দুই আসরে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাকে। গত বছর সিলেট সুপারস্টার্সের হয়ে অধিনায়কত্ব করেছিলেন মুশফিক। পয়েন্ট টেবিলে সবার নিচে থেকেই টুর্নামেন্ট শেষ করেছিলেন।

প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে খেলে মুশফিক সেরা চারে খেলেছিলেন। সেবার বরিশাল বার্নার্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে হেরে শেষ হয়েছিল তার মিশন। দ্বিতীয় আসরে দল পাল্টে সিলেট রয়্যালসে যোগ দেন মুশফিক। সেবারও চিটাগং কিংসের বিপক্ষে হেরে সেমিফাইনালে বিদায় নিতে হয়েছিল।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম