আফিফে মুগ্ধ ফ্র্যাঙ্কলিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ২২:৫৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২২:৫৭

আফিফকে ঘিরে সতীর্থদের উদযাপন এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আফিফের উপর প্রত্যাশার চাপটা বেড়ে যাবে। রাজশাহীর হয়ে শনিবার অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলা ফ্যাঙ্কলিন মনে করেন এই প্রত্যাশার চাপটা ভালোমতোই সামলাতে পারবেন আফিফ।

রাজশাহী কিংসের তাবুতে প্রায় তিন সপ্তাহ ধরে আছেন আফিফ হোসেন। তবুও রাজশাহীর বিদেশি ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিন তার ব্যাপারে খুব বেশি জানতেন না। যা জানলেন তা মাঠে নেমেই। চিটাগংয়ের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার পাওয়া আফিফের বোলিংয়ে মুগ্ধ ফ্র্যাঙ্কলিন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্র্যাঙ্কলিন বলেছেন, ‘আমি এটা বুঝতেও পারিনি যে এটা ওর (আফিফ) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কোনও ধারণাই ছিল না।’

অভিষেকর প্রথম ম্যাচে পরপর দুই বলে চার খেলেছিলেন আফিফ। তার তৃতীয় বলেই জহুরুলকে ফিরিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন ১৭ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার। তার এই ফিরে আসাকে অবাক চোখে দেখছেন ফ্র্যাঙ্কলিন, ‘বিশেষ করে প্রথম দুই বলে চার হজম করার পর তরুণ একটি ছেলে সহজেই ভেঙে পড়তে পারত। কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছে, ম্যাচ জেতানো পারফরফম্যান্স করেছে।’

ফ্র্যাঙ্কলিনের চোখে ক্রিস গেইলকে ফেরানোকেই বিস্ময় ভাবছেন তিনি, ‘এরকম একটা ছেলে এমন একটি ম্যাচে নেমে ৫ উইকেট নেওয়া, ক্রিস গেইলের বড় উইকেটটি নেওয়া দারুণ ব্যাপার।’

এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আফিফের উপর প্রত্যাশার চাপটা বেড়ে যাবে। রাজশাহীর হয়ে শনিবার অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলা ফ্যাঙ্কলিন মনে করেন এই প্রত্যাশার চাপটা ভালোমতোই সামলাতে পারবেন আফিফ, ‘এখন অনেক প্রত্যাশা পূরণের ভার চাপবে ওর ওপর। আশা করি সে পারবে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম