গেইল প্রত্যাশা পূরণ না করলেও খুশি তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২০:০২

ক্রিস গেইল সব মিলিয়ে গেইলের সর্বমোট রান ১০৯। তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা থাকলেও চলতি আসরে সেটা করে দেখাতে পারেননি তিনি। তারপরও গেইলের প্রচেষ্টায় খুশি চিটাগংয়ের অধিনায়ক। 

চিটাগং ভাইকিংসের হয়ে চলতি আসরে ৫টি ম্যাচ খেলেছেন ব্যাটিং দানব ক্রিস গেইল, সর্বোচ্চ রান ৪৪। আজকের (মঙ্গলবার) ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাট হাতে তিনি এই স্কোর করেন। সব মিলিয়ে তার সর্বমোট রান ১০৯। তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা থাকলেও চলতি আসরে সেটা করে দেখাতে পারেননি তিনি।

অবশ্য গেইলের প্রচেষ্টায় খুশি চিটাগংয়ের অধিনায়ক তামিম, ‘ক্রিকেট এমনই একটা খেলা। এখানে যত বড় খেলোয়াড় আনেন না কেন পারফরম্যান্স হবে কী হবে না, এটার নিশ্চয়তা নেই। সে (গেইল) মনপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। সব ধরনের সাহায্য করার চেষ্টা করেছে। তার কাছ থেকে আমরা যা আশা করেছি সেটা হয়তো  পারেনি, তবে ওটা নিয়ে আমি বিচলিত নই। ১১ জনের আরও ১০ জন ছিল, ওরাও ভালো করতে পারত..।’

মঙ্গলবারের ম্যাচ বাদে সবগুলোতেই গেইলের সঙ্গে ওপেন করেছেন তামিম। সবমিলিয়ে গেইলের সঙ্গে ওপেনিংয়ের অভিজ্ঞতা কেমন হলো তার, ‘এটা ভিন্ন অভিজ্ঞতা। যে বলে সাধারণত কোনও ব্যাটসম্যান এক বা দুই নেয়, সেটায় সে ছয় মেরে দেয়। আমার জন্য দুর্ভাগ্য যে আমি হয়তো তেমনটা বেশি দেখতে পারিনি। তবে যতটুকু দেখেছি সেটা ছিল দুর্দান্ত।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম