ছবি তুলতে পছন্দ করেন বলেই স্যামির এমন উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ২৩:২৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২৩:৩৪

সেলফি উৎসব চিটাগং ভাইকিংসের প্রতিটি উইকেট পাওয়ার পর ‘সেলফি উৎসব’ করেছে রাজশাহী কিংসের ক্রিকেটাররা। তাদের ছিল না কোনও ক্যামেরা, কিন্তু তাদের সেলফি তোলার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে।

চিটাগং ভাইকিংসের একেকটি উইকেট পড়ে আরও ‘সেলফি উৎসবে’ মাতে রাজশাহী কিংস। পারফরম্যান্সে নিজের সাফল্য উদযাপনে ভিন্নতা এনেছে দলটি। পুরো দলটিকে এক ছাতার নিচে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।

এলিমিনেটর ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ম্যাচে অন্যরকম উদযাপন করে আলো কেড়েছেন দলটির ক্রিকেটাররা। এদিন বোলিংয়ে চিটাগং ভাইকিংসের প্রতিটি উইকেট পাওয়ার পর ‘সেলফি উৎসব’ করেছে রাজশাহী কিংসের ক্রিকেটাররা। তাদের ছিল না কোনও ক্যামেরা, কিন্তু তাদের সেলফি তোলার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে।

কখনও ড্যারেন স্যামি, কখনও কেসরিক উইলিয়ামস সেলফি তুলেছেন। আবার কখনও উইকেট পাওয়া বোলারকে সামনে রেখে ছবি তোলার মতো করে অভিনয় করে সাফল্য উদযাপান করেছে স্যামিরা।

ম্যাচ শেষে নিজেদের উদযাপন নিয়ে ক্যারিবিয়ান অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে দেখবেন আমরা সব সময় আমাদের ছবি পোস্ট করি। যদি সেখানে ছবি পোস্ট করতে পারি, তাহলে এখানে কেন নয়! ক্রিকেটে আমরা এ উদযাপনটা নিয়ে এসেছি, সেই পরিবেশ তৈরি করেছি। আমরা টুর্নামেন্টের একটা পর্যায়ে পিছিয়ে ছিলাম। সেখান থেকে দলকে এখানে নিয়ে আসতে টিম মানসিকতার উন্নতি দরকার ছিল। একবার ভাবুন এখানে ছবি তুলতে আমাদের কতটুকু ভালো লাগছে।’

আর একটিমাত্র ম্যাচ জিতলে ফাইনাল খেলবে রাজশাহী কিংস। বুধবার তাদের প্রতিপক্ষ খুলনা টাইটানস। যারা জিতবে, তারাই ঢাকার বিপক্ষে আগামী শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে।

আপাতত স্যামির লক্ষ্য সামনের ম্যাচটি জেতা, ‘আমরা এখানে জিততে এসেছি। আমাদের দলটির দিকে তাকিয়ে দেখুন, এখানে সবাই একটি পরিবার হয়ে খেলছে। তাই না? আমাদের লক্ষ্য এখন ফাইনাল খেলা। একটিমাত্র ম্যাচ আছে আমাদের হাতে। আমি ড্রেসিংরুমে সব সময় বলে এসেছি আমরা খেলব প্রতিপক্ষকে হারাতে। কালও (বুধবার) আমাদের একই লক্ষ্য থাকবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম